• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নারী দিবসের দিন “উইমেন্স সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ” আয়োজিত  হল বর্ধমান শহরে 

Eidin by Eidin
March 8, 2026
in খেলার খবর
নারী দিবসের দিন “উইমেন্স সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ” আয়োজিত  হল বর্ধমান শহরে 
5
SHARES
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৮ মার্চ : আজ রবিবার আন্তর্জাতিক নারী দিবস । এই উপলক্ষে আজ পূর্ব বর্ধমান জেলায় নারীদের আত্মরক্ষার বিষয়ে সচেতনতা ও আত্মরক্ষার পদ্ধতির প্রশিক্ষণের লক্ষ্যে “উইমেন্স সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ” আয়োজিত হল । বর্ধমানের শাঁখারিপুকুর এলাকার অগ্রদূত সংঘের মাঠে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যৌথ পরিচালনায়  এই কর্মশালার আয়োজন করার উদ্যোগ নেয় বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন । এই বিশেষ কর্মশালার সহযোগিতায় ছিল অগ্রদূত সংঘ।

আজকের এই প্রশিক্ষণ শিবিরে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেন বর্ধমানের প্রখ্যাত মার্শাল আর্টস কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল। তিনি ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্টধারী এবং এশিয়ান ক্যারাটে ফেডারেশনের স্বীকৃত বিচারক। পাশাপাশি ওনার জুডো ও উশুতে এনআইএস ডিগ্রি রয়েছে বলে জানা গেছে । নারীদের আত্মরক্ষায় দক্ষ করে তোলা এবং তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার উদ্দেশ্যে এই কর্মশালাটি সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা । স্কুল ও কলেজের ছাত্রী, কর্মজীবী নারী এবং গৃহিণী মিলে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন আজকের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন ৷ 

ককর্মশালা চলাকালীন ক্যারাটে সহ অন্যান্য মার্শাল আর্টসের বিভিন্ন মৌলিক কৌশল, বিপদের মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া জানানোর পদ্ধতি এবং বাস্তব পরিস্থিতিতে আত্মরক্ষার কিছু সহজ এবং কার্যকরী পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জেলা ক্যারাটে সংস্থার জেনারেল সেক্রেটারি দেবাশীষ কুমার মন্ডল জানান,’নারীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে নারীরা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।’

অংশগ্রহণকারীদের মধ্যেও এই কর্মশালাকে ঘিরে ছিল যথেষ্ট উৎসাহ। অংশগ্রহণকারী এক কলেজ ছাত্রী জানান,বর্তমান সময়ে আত্মরক্ষার কিছু প্রাথমিক কৌশল জানা খুবই প্রয়োজন। ক্যারাটের সহজ কিছু টেকনিক বাস্তব পরিস্থিতিতে খুব কার্যকর হতে পারে।অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।।

Previous Post

ছাদ থেকে গাছ বেয়ে নিচে নামতে গিয়ে মাঝ পথে আটকে গেলেন ৯০ বছরের “গেছুড়ে” বৃদ্ধ, হুলুস্থুল কান্ড বেধে গেল কাটোয়ায় 

Next Post

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত; ১৯টি ছক্কা, ৩৭টি চার, ২৫০+ স্কোর, ফাইনালে অনেক রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া 

Next Post
টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত; ১৯টি ছক্কা, ৩৭টি চার, ২৫০+ স্কোর, ফাইনালে অনেক রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া 

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত; ১৯টি ছক্কা, ৩৭টি চার, ২৫০+ স্কোর, ফাইনালে অনেক রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া 

No Result
View All Result

Recent Posts

  • ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন টলিউডের প্রবীন শিল্পি তমাল রায়চৌধুরী 
  • মঙ্গলকোটে সিভিক ভলান্টিয়ার ও তার দলবলের বিরুদ্ধে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে ঘরছাড়া পরিবার, পুলিশের বিরুদ্ধে  নিষ্ক্রিয়তায় ক্ষোভ 
  • ভুয়ো ভোটার ধরার দায়িত্ব যাঁর কাঁধে ছিল,তাঁরই নাম “ডিলিট“ হল ভোটার তালিকা থেকে ; কাটোয়ায় জীবিত ভোটারদের নাম ডিলিট হওয়ায় ক্ষোভ 
  • “জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে” : মহাপ্রভু চৈতন্যদেবের অতি প্রিয় একটি কৃষ্ণভক্তিমূলক স্তোত্র
  • টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া পেয়েছে কোটি কোটি টাকা, রানার্সআপ নিউজিল্যান্ডও পেয়েছে বাম্পার প্রাইজমানি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.