• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছাদ থেকে গাছ বেয়ে নিচে নামতে গিয়ে মাঝ পথে আটকে গেলেন ৯০ বছরের “গেছুড়ে” বৃদ্ধ, হুলুস্থুল কান্ড বেধে গেল কাটোয়ায় 

Eidin by Eidin
March 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ছাদ থেকে গাছ বেয়ে নিচে নামতে গিয়ে মাঝ পথে আটকে গেলেন ৯০ বছরের “গেছুড়ে” বৃদ্ধ, হুলুস্থুল কান্ড বেধে গেল কাটোয়ায় 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ মার্চ : যৌবনে চড়চড় করে বড়বড় গাছে উঠে পড়তেন । আর এই বিরল দক্ষতার কারনে “গেছুড়ে” খ্যাতিও জুটে গিয়েছিল এলাকায় । আজ তিনি ৯০ বছরের বৃদ্ধ । তাহলেও যৌবনে গাছে ওঠার অভ্যাস তিনি ভুলতে পারেননি । হয়ত পুরনো দিনের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে নিজের বর্তমান বয়সটাই ভুলে গিয়েছিলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছারিপাড়ার বাসিন্দা বৃদ্ধ যুধিষ্ঠির চক্রবর্তী। আজ রবিবার বাড়ির দু’তলার বারান্দার গেটের চাবি খুঁজে না পেয়ে ছাদ থেকে আমলকি গাছ বেয়ে একতলায় নেমে আসার চেষ্টা করেছিলেন তিনি । কিন্তু কার্নিস থেকে গাছের ডালে চড়তেই শরীর জবাব দিয়ে দেয় । আর ওই ডালে বসেই প্রাণ বাঁচাতে তিনি চিল চিৎকার জুড়ে দেন । ঘটনাকে ঘিরে হুলুস্থুল কান্ড বেধে যায় এলাকায় । প্রতিবেশীরা গাছের নিচে এসে ভিড় জমান । কিন্তু কেউই সাহস করে বৃদ্ধকে উদ্ধারে অগ্রসর হননি । অবশেষে খবর পেয়ে দমকলকর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করেন। 

জানা গেছে,বিপত্নীক যুধিষ্ঠির চক্রবর্তী বাড়ির দোতলায় একাই থাকেন । তাঁকে দেখাশোনার জন্য একজন পরিচর্যাকারী আছে। রবিবার সকালে দোতলার বারান্দার গেটে তালা দেওয়া ছিল। কিন্তু তালার চাবি খুঁজে পাচ্ছিলেন না তিনি । চাবিটি সম্ভবত একতলায় ভুলে এসেছেন মনে করেন তিনি । তাই পরিচর্যাকারীর ফিরে আসার অপেক্ষা না করেই বাড়ির পাশে আমলকি গাছ বেয়ে নেমে একতলায় আসার পরিকল্পনা করেন তিনি ।  গাছে ওঠানামা করার পূর্ব অভিজ্ঞতা থাকলেও নিজের বয়সকেই তিনি বেমালুম ভুলে যান । কিন্তু ছাদের কার্নিশ বেয়ে গাছের ডালে বসতেই তার শরীর জাবাব দিয়ে দেয় । ফলে গাছের ডালে বসে তিনি হাঁপাতে শুরু করেন । কাঁপতে থাকে গোটা শরীর । ওই অবস্থাতেই বাঁচানোর জন্য পরিত্রাহি চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন । প্রতিবেশীরা দলবেঁধে ছুটে আসেন। খবর যায় কাটোয়া দমকল অফিসে ৷ পরে দমকলকর্মীরা নিচে থেকে মই বেয়ে উঠে বৃদ্ধকে কোনো রকমে ছাদে নামাতে সক্ষম হয় । যদিও যে চাবির খোঁজে যুধিষ্ঠির চক্রবর্তী গাছ বেয়ে একতলায় আসার চেষ্টা করছিলেন, সেটি দু’তলায় তার বিছানার বালিশের নিচে থেকেই পাওয়া যায় । 

জানা যায়,যুধিষ্ঠির চক্রবর্তী একসময় প্রাণীসম্পদ বিকাশ দফতরের কর্মী ছিলেন। তিন বছর আগে তাঁর স্ত্রী গায়ত্রীদেবীর মৃত্যু হয়েছে। তাঁদের তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । বর্তমানে পেনশন পান তিনি । স্ত্রীর মৃত্যুর পর একজন পরিচর্যাকারী রেখে বাড়ির দোতলায় একাই থাকেন যুধিষ্ঠিরবাবু।।

Previous Post

বাংলাদেশের বহুল চর্চিত ওসমান হাদির হত্যাকাণ্ডের ২ অভিযুক্ত বনগাঁয় গ্রেপ্তার ; বাংলাদেশি আসামিরা কেন বারবার বেছে নিচ্ছে পশ্চিমবঙ্গকে ? 

Next Post

নারী দিবসের দিন “উইমেন্স সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ” আয়োজিত  হল বর্ধমান শহরে 

Next Post
নারী দিবসের দিন “উইমেন্স সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ” আয়োজিত  হল বর্ধমান শহরে 

নারী দিবসের দিন “উইমেন্স সেল্ফ ডিফেন্স ওয়ার্কশপ” আয়োজিত  হল বর্ধমান শহরে 

No Result
View All Result

Recent Posts

  • ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভারতের সঙ্গে চুক্তি করল এই দুই ইসলামি রাষ্ট্র, অপারেশন সিঁদুরের সাফল্যে আকর্ষিত হয়েই এই সিদ্ধান্ত 
  • “মমতা ব্যানার্জির খিচুড়ি পাকানো অভ্যাস,মে মাসের পর কালীঘাটে খিচুড়ি পাকাতে হবে বলে এখন থেকে অভ্যাস করছেন” : দিলীপ ঘোষ 
  • “একটা কমিউনিটি জোট বাঁধলে ১ সেকেন্ডে বারোটা বাজিয়ে দেবে” : মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দুর বক্তব্য : “উল্টোদিকের কমিউনিটিটাও জোট বেঁধেছে” 
  • পরিবারের বিরোধিতা উপেক্ষা করে শিল্পপতি মহম্মদ আতিফের  সাথে নিকাহ করেন সায়লি সুরভে, ৪ সন্তানের জন্ম দেওয়ার পর এখন “ভুল” বুঝতে পেরে ফের ফিরে এলেন হিন্দু ধর্মে 
  • ৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা বলিউডের এই অভিনেত্রী ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.