এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ ফেব্রুয়ারী : কোনো কারনে শ্বশুর আর জামাইয়ের বচসা বাধে । সেই সময় জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের পালপাড়া লোকনাথ মার্কেট এলাকার ঘটনা। জখম জামাই সুবল কুণ্ডু (৩২) বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,সুবল কুণ্ডুর বাড়ি কটোয়া ঘোষহাট মধ্যপল্লি এলাকায় । বছর দুয়েক আগে পার্শ্ববর্তী পালপাড়ার বাসিন্দা ভগীরথ পালের মেয়ে রিম্পার সঙ্গে তার বিয়ে হয় । কোনো এক অজ্ঞাত কারনে বিয়ের বিয়ের প্রায় পর থেকে শ্বশুর-জামাইয়ের মধ্যে বনিবনা হচ্ছিল না । তবে শাশুড়ি রুমাদেবীর সঙ্গে সুবলের সম্পর্ক স্বাভাবিক আছে ।
ঘটনার বিবরণে জানা গেছে,আজ বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে । রুমাদেবী কোথাও গিয়েছিলেন । বাড়িতে একাই ছিলেন ভগীরথ পাল । সেই সময় শ্বশুরবাড়ি আসেন সুবল কুণ্ডু । তখন শ্বশুরের সঙ্গে কোনো বিষয় নিয়ে তার বচসা বাধে । আর বচসার মাঝেই হাতের কাছে শব্জি কাটার বঁটিটা পেয়ে সেটা তুলে নিয়ে জামাই সুবলের ডান হাতে কোপ বসিয়ে দেন ভগীরথ । এদিকে হাত কেটে ব্যাপক রক্তপাত শুরু হলে বাঁচার জন্য চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন জামাই । তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । তবে শ্বশুর-জামাইয়ের এই প্রকার সাপে-নেউলে সম্পর্কের কারন এখনো স্পষ্ট নয় ।।

