• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভিন ধর্মের প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া সিলেটের কলেজ ছাত্রী পুষ্পা রানী ফিরে এসে বলছেন : “আবেগের বশে আমার মত কেউ ভুল করবেন না” 

Eidin by Eidin
February 22, 2026
in আন্তর্জাতিক
ভিন ধর্মের প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া সিলেটের কলেজ ছাত্রী পুষ্পা রানী ফিরে এসে বলছেন : “আবেগের বশে আমার মত কেউ ভুল করবেন না” 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,সিলেট,২২ ফেব্রুয়ারী : গত সপ্তাহের মঙ্গলবার বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ উপজেলার মুলিকান্দি গ্রামের পুষ্পা রানী বিশ্বাস নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়ে যান । যেকারণে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয় । নিখোঁজ ছাত্রীর বাবা মঙ্গল চন্দ্র দাস একটি অপহরণের মামলাও রজু করেন । ঘটনাটি ঘিরে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ব্যাপক উদ্বেগ দেখা দেয় এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন দ্রুত উদ্ধারের দাবি জানায় । গতকাল নিখোঁজ তরুনী নিজেই বাড়ি ফিরে এসেছেন এবং স্বজাতীয় মেয়েদের পরামর্শ দিয়েছেন : “আবেগের বশে আমার মত কেউ ভুল করবেন না” । 

কিন্তু জানা যাচ্ছে যে পুষ্পা রানী বিশ্বাসের বাবা মঙ্গল চন্দ্র দাস অপহরণের মামলা দায়ের করলেও ঘটনাটি ছিল প্রেম ঘটিত । আসলে মঙ্গলবাবুর মেয়ে স্বইচ্ছায় ভিন ধর্মের প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিলেন সংসার করার জন্য । ঘটনার বিবরণে জানা গেছে যে মহম্মদ তুহিন নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পুষ্পা রানী বিশ্বাসের । গত মঙ্গলবার কলেজ যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন পুষ্পা রানী । তারপর প্রেমিকের হাত ধরে তিনি পালিয়ে যান । 

মঙ্গল চন্দ্র দাসের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ মহম্মদ তুহিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । তারপর গতকাল পুষ্পা রানী বিশ্বাস তার নিজ বাড়িতে ফিরে আসে । যদিও তিনি ধর্ম পরিবর্তন করে নিকাহ করেছিলেন কিনা জানা যায়নি । পাশাপাশি এই ক’দিন নিখোঁজ থাকার পর হঠাৎ কেন তার সিদ্ধান্ত বদল হল, সেটার বিষয়েও প্রকাশ্যে কিছু জানাননি ওই তরুনী । 

এদিকে মেয়ের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন মঙ্গল চন্দ্র দাস। তার দেওয়া তথ্যানুযায়ী, পুষ্পা বর্তমানে সুস্থ, নিরাপদ ও ভালো আছেন।সর্বশেষ তথ্য অনুযায়ী, পুষ্পা রানী নিজ ভুল উপলব্ধি করে নিজ সম্প্রদায়ের মেয়েদের প্রতি অনুরোধ জানিয়েছেন-কেউ যেন আবেগের বশে বা না বুঝে কোনো সিদ্ধান্ত না নেয়। পরিবার ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, পুষ্পা নতুনভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। এদিকে এলাকাবাসীও স্বস্তি প্রকাশ করেছেন তার নিরাপদ প্রত্যাবর্তনে। কিন্তু তরুনীর সিদ্ধান্ত বদলের নেপথ্যে সঠিক কারন এখনো জানা যায়নি । 

এদিকে এই ঘটনাকে “লাভ জিহাদ” হিসাবে দেখছে সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ । উল্লেখ্য, মহম্মদ ইউনূসের শাসনকালে বাংলাদেশে “লাভ মুজাহিদ” নামে একটি শব্দবন্ধ বহুল প্রচলিত ছিল । ‘মুজাহিদ’ একটি আরবি শব্দ, যার অর্থ সংগ্রামী, যোদ্ধা বা জিহাদকারী । আর এই ‘মুজাহিদ’দের নিশানায় রয়েছে মূলত ধনী পরিবারের হিন্দু মেয়েরা, এমনই দাবি করা হচ্ছে । সিলেটের জকিগঞ্জ উপজেলার মুলিকান্দি গ্রামের পুষ্পা রানী বিশ্বাস এই চক্র থেকে আপাতত বেরিয়ে এলেও বহু মেয়ে এই জিহাদের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে ।। 

Previous Post

রমজান চলাকালীন ফের আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান 

Next Post

রবি গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : সূর্য দেবের আশীর্বাদ, মান-সম্মান, জীবনীশক্তি বৃদ্ধি ও রোগমুক্তি লাভ হয়

Next Post
রবি গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : সূর্য দেবের আশীর্বাদ, মান-সম্মান, জীবনীশক্তি বৃদ্ধি ও রোগমুক্তি লাভ হয়

রবি গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : সূর্য দেবের আশীর্বাদ, মান-সম্মান, জীবনীশক্তি বৃদ্ধি ও রোগমুক্তি লাভ হয়

No Result
View All Result

Recent Posts

  • ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ; সংঘর্ষে আহত ৪
  • আইপিএলের পর, ‘দ্য হান্ড্রেড’ লিগেও পাকিস্তানি খেলোয়াড়দের কিনতে চাইছে না ভারতীয় বিনিয়োগকারীরা 
  • রবি গ্রহ পঞ্চরত্ন স্তোত্রম্ : সূর্য দেবের আশীর্বাদ, মান-সম্মান, জীবনীশক্তি বৃদ্ধি ও রোগমুক্তি লাভ হয়
  • ভিন ধর্মের প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া সিলেটের কলেজ ছাত্রী পুষ্পা রানী ফিরে এসে বলছেন : “আবেগের বশে আমার মত কেউ ভুল করবেন না” 
  • রমজান চলাকালীন ফের আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.