• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাত আধিকারিকের সাসপেনশনকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “পুরো র‍্যাকেট মমতা ব্যানার্জি চালাচ্ছেন” এবং “বিরাট সংখ্যক বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা বাদ যাওয়া উচিত” 

Eidin by Eidin
February 16, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সাত আধিকারিকের সাসপেনশনকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “পুরো র‍্যাকেট মমতা ব্যানার্জি চালাচ্ছেন” এবং “বিরাট সংখ্যক বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা বাদ যাওয়া উচিত” 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ফেব্রুয়ারী : ক্ষমতার অপব্যবহার করে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফরাক্কা, সামশেরগঞ্জ, ডেবরা মিলে ৭ জন এইআরওকে সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর কাজ থেকে সাসপেন্ডের পর ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কমিশন চিঠিও পাঠিয়েছে । সাত আধিকারিককে সাসপেনশনকে স্বাগত জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র‍্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।’ তিনি এও বলেন,’এসআইআর প্রক্রিয়ায় বিরাট সংখ্যক বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত ।’

আজ সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’যে সাতজন এইআরও সাসপেন্ড হয়েছেন, নির্বাচন কমিশন তাদের খুব বৈধভাবেই করেছে । তারা ভুয়ো স্কুল সংশাপত্র নিয়েছে, প্যান কার্ড নিয়েছে, এরা নোটারির এভিডেভিড গ্রহণ করেছে । ইলেকশন কমিশনারের যে ১৩ টি গাইডলাইন আছে এরা সম্পূর্ণভাবে তা লঙ্ঘন করেছে । তৃণমূলের কথায় । ডিএম বা ডিও-দের চাপে । মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ইশারায় । আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র‍্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।’

শুভেন্দু অধিকারী বলেন,’ইলেকশন সংক্রান্ত কোনো ফাইল মুখ্যমন্ত্রীর কাছে যায় না। মনোজ পন্থ থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী পর্যন্ত ইলেকশন সংক্রান্ত ফাইলগুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ করেন । যেটা ভারতবর্ষের কোন রাজ্যে হয় না । জাতীয় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীও করেন না। সেটাই এই রাজ্য করা হয়। তাই ইলেকশন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা করেছে ।’

তিনি অভিযোগ করেন,’এসআইআর প্রক্রিয়াতে মুখ্যমন্ত্রী যা করছেন তা কেবল বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের বাঁচানোর জন্য । একটা বিরাট সংখ্যায় বাদ যাওয়া উচিত ।’ কিন্তু এর পরেও অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকলে বিজেপি কি পদক্ষেপ নেবে ?  এর উত্তরে শুভেন্দু অধিকারী বলেছেন,’যদি বাদ না যায় তার ব্যবস্থা তো আছে ।  ডিও-এর কাছে আবেদন হবে । না শুনলে সিও-এর কাছে হবে৷ সিও আবেদন না শুনলে আদালত তো খোলা আছে । মমতা ব্যানার্জি একা আদালতে যেতে পারেন অন্য কেউ যেতে পারে না ?’

Previous Post

ক্ষমতার অপব্যবহার করে এস আই আর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে ৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন

Next Post

সাতসকালেই কালনার পদ্মশ্রী প্রাপককে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ  

Next Post
সাতসকালেই কালনার পদ্মশ্রী প্রাপককে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ  

সাতসকালেই কালনার পদ্মশ্রী প্রাপককে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ  

No Result
View All Result

Recent Posts

  • শিবরাত্রিতে মন্দিরে পূজো করার সময় মোমবাতির আগুনে গুরুতর দগ্ধ একাদশ শ্রেণীর ছাত্রী 
  • সাতসকালেই কালনার পদ্মশ্রী প্রাপককে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ  
  • সাত আধিকারিকের সাসপেনশনকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী বললেন : “পুরো র‍্যাকেট মমতা ব্যানার্জি চালাচ্ছেন” এবং “বিরাট সংখ্যক বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা বাদ যাওয়া উচিত” 
  • ক্ষমতার অপব্যবহার করে এস আই আর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে ৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন
  • লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ কর্মীদের উপর আইডিএফের হামলা ; অন্তত ৪ জন সন্ত্রাসী নিকেশ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.