• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 

Eidin by Eidin
February 11, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ ফেব্রুয়ারী : কলকাতার ভবানীপুর হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে তিনি ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন । এদিকে একাধিক জনসভা থেকে শুরু করে বিধানসভাতে পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁঙ্কার দিয়ে রেখেছেন,”মমতাকে ভবানীপুরেই হারাবই”৷ আজ বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে৷’ 

আজ শুভেন্দু অধিকারী এক্স-এ একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন । ভিডিও-তে রাস্তার পাশে বিদ্যুতের পোলে টাঙানো বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলতে দেখা গেছে ৩-৪ জনকে৷ শুভেন্দু অধিকারী লিখেছেন,”ইঙ্গিত স্পষ্ট – ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে !!!আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর যে, আর মাননীয়ার জন্যে নিরাপদ আসন নয় তা তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডে স্পষ্ট। গভীর রাতে ভারতীয় জনতা পার্টির পতাকা খুলে নিয়ে পোড়াচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা।এই ভাবে বিজেপিকে আটকানো যাবে না, যত পতাকা খুলবেন, পোড়াবেন, তত জয়ের ব্যবধান বাড়বে বিজেপির। গতবারে নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছিলেন, এবারে ভবানীপুরের মানুষ বিদায় জানাবেন।”

ইঙ্গিত স্পষ্ট – ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে !!!

আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর যে, আর মাননীয়ার জন্যে নিরাপদ আসন নয় তা তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ডে স্পষ্ট। গভীর রাতে ভারতীয় জনতা পার্টির পতাকা খুলে নিয়ে পোড়াচ্ছে তৃণমূল দুষ্কৃতীরা।

এই ভাবে বিজেপিকে আটকানো… pic.twitter.com/SXmRZ9mCO6

— Suvendu Adhikari (@SuvenduWB) February 11, 2026

২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে হেরে যান তিনি। পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন। এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট। তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে, ফের কি ভবানীপুরে প্রার্থী হবেন মমতা ব্যানার্জি ? তবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি যদি ভবানীপুরে প্রার্থী হন তাহলে তাকে ২০ হাজার ভোটে হারাবেন৷ তিনি আরও বলেছিলেন,’ভবানীপুরে SIR-এর পরে হারাব ওঁকে। ৮টা ওয়ার্ডের ৫টাতে বিজেপির লিড আছে। বিজেপি হারাবে। যে দাঁড়াবে সে হারাবে। বিজেপি ওখানে ২০১৪ সালে হারিয়েছে। SIR-এর পরে উনি হারবেন। আপনাকেই হাঁটাব। নন্দীগ্রামে হারিয়েছি। ভবানীপুরে হারাব। প্রাক্তন করব। আপনার ভাইপোকে জেলে পাঠাব।’ তবে কলকাতার মুসলিম অধ্যুষিত মেটিয়াবুরুজের মত কোনো আসনে মমতা ব্যানার্জি দাঁড়ালে তিনি হারাতে পারবেন না বলেও জানিয়েছিলেন৷। 

Previous Post

টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের “প্রেমালাপের ভুয়ো চ্যাট” শেয়ার করার অভিযোগ ; অমিত মালব্য বললেন : “সাংসদ ও প্রেমিকের মধ্যে চ্যাট ভুয়া না আসল তা কে নির্ধারণ করবে ? অবশ্যই কৃষ্ণনগর পুলিশ নয়” 

Next Post

বলিউড গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণা করে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা 

Next Post
বলিউড গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণা করে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা 

বলিউড গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণা করে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা 

No Result
View All Result

Recent Posts

  • ‘এটা দুর্ভাগা দেশে লোকসভায় বিরোধীদলীয় নেতার পদ পূরণের জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি নেই’ : “পাপ্পু” রাহুল গান্ধীকে ঠুঁকলেন কিরন রিজিজু 
  • বলিউড গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণা করে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা 
  • “ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 
  • টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের “প্রেমালাপের ভুয়ো চ্যাট” শেয়ার করার অভিযোগ ; অমিত মালব্য বললেন : “সাংসদ ও প্রেমিকের মধ্যে চ্যাট ভুয়া না আসল তা কে নির্ধারণ করবে ? অবশ্যই কৃষ্ণনগর পুলিশ নয়” 
  • গাজোলে তৃণমূল ছেড়ে শতাধিক বিজেপি যোগদান  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.