• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে ২ ব্রিটিশ কিশোরের উপর ছুরি হামলা চালালো ১৩ বছরের কিশোর 

Eidin by Eidin
February 11, 2026
in আন্তর্জাতিক
“আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে ২ ব্রিটিশ কিশোরের উপর ছুরি হামলা চালালো ১৩ বছরের কিশোর 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১১ ফেব্রুয়ারী : ব্রিটেনের স্কুলে “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে ২ ব্রিটিশ কিশোরের উপর ছুরি হামলা চালালো ১৩ বছরের এক কিশোর৷ ব্রিটেনের রাজধানী লন্ডনের উত্তর-পশ্চিম এলাকার ব্রেন্টের কিংসবেরি হাই স্কুলের (Kingsbury High School in Brent) ঘটনা । যদিও হামলাকারী ১৩ বছর বয়সী কিশোর ওই স্কুলের ছাত্র নয় । মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন ভোজনের ঠিক এই হামলার ঘটনা ঘটেছে । গুরুতর আহত ১৩ বছর ও ১২ বছর বয়সী দুই পড়ুয়া এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বছর ১৩-এর এক কিশোর স্কুল চত্বরে ঢুকে পড়ে । পড়ুয়াদের ভিড়ের মাঝে সে মিশে গিয়ে হঠাৎ পোশাকের মধ্যে লুকিয়ে আনা একটা ধারাল ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,’আল্লাহু আকবর’ বলে চিৎকার করে সে ১৩ বছর বয়সী এক ছেলের ঘাড়ে এবং পিঠে ছুরিকাঘাত করে । এরপর সে ১২ বছর বয়সী আরও এক কিশোরের উপর প্রাণঘাতী হামলা চালায় । এই নৃশংস ঘটনা দেখে অনান্য পড়ুয়ারা নিরাপদ স্থানে পালানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করে৷ সেই সুযোগে হামলাকারী কিশোর পালিয়ে যায়৷

তবে প্রায় এক ঘন্টা পরে তাকে কাছাকাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ এখন ঘটনার তদন্ত করছে । এই ঘটনার পিছনে কোনও কট্টরপন্থী ইসলামিক আদর্শিক উদ্দেশ্য জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।

পরে সন্ধ্যায় ব্রেন্টের কিংসবেরি হাই স্কুলের বাইরে এক সংবাদ সম্মেলনে পুলিশ নিশ্চিত করেছে যে তদন্ত এখন সন্ত্রাসবিরোধী ইউনিটের নেতৃত্বে চলছে।ডিসিএস লুক উইলিয়ামস বলেছেন,’জরুরি তদন্তের পর, আমাদের কর্মকর্তারা ছেলেটিকে গ্রেপ্তার করেছেন এবং একটি অস্ত্রও উদ্ধার করেছেন, যা আমরা বিশ্বাস করি ছুরিকাঘাতে ব্যবহৃত হয়েছে ।’ তিনি আরও বলেন, 

‘হত্যার চেষ্টার সন্দেহে সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখা হয়েছে ।’ আহত দুই পড়ুয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস উভয়কেই হাসপাতালে নিয়ে গেছে।।

Previous Post

আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং প্রাণশক্তি বৃদ্ধির জন্য কৃষ্ণ যজুর্বেদের একটি শক্তিশালী বৈদিক স্তোত্র

Next Post

গাজোলে তৃণমূল ছেড়ে শতাধিক বিজেপি যোগদান  

Next Post
গাজোলে তৃণমূল ছেড়ে শতাধিক বিজেপি যোগদান  

গাজোলে তৃণমূল ছেড়ে শতাধিক বিজেপি যোগদান  

No Result
View All Result

Recent Posts

  • “ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 
  • টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের “প্রেমালাপের ভুয়ো চ্যাট” শেয়ার করার অভিযোগ ; অমিত মালব্য বললেন : “সাংসদ ও প্রেমিকের মধ্যে চ্যাট ভুয়া না আসল তা কে নির্ধারণ করবে ? অবশ্যই কৃষ্ণনগর পুলিশ নয়” 
  • গাজোলে তৃণমূল ছেড়ে শতাধিক বিজেপি যোগদান  
  • “আল্লাহু আকবর” শ্লোগান দিয়ে ২ ব্রিটিশ কিশোরের উপর ছুরি হামলা চালালো ১৩ বছরের কিশোর 
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং প্রাণশক্তি বৃদ্ধির জন্য কৃষ্ণ যজুর্বেদের একটি শক্তিশালী বৈদিক স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.