• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী

Eidin by Eidin
February 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা,০৫ ফেব্রুয়ারী : তৃণমূলপন্থী কোনো মিডিয়া বলছে “গেম চেঞ্জার”৷ কেউ বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির “মাস্টার স্ট্রোক”৷ লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধির পর উত্তর থেকে দক্ষিণে তৃণমূলের প্রমীলা বাহিনী যেভাবে শবুজ আবীর খেলার সাথে নাচানাচি করল তাতে মনে হচ্ছে যে আসন্ন বিধানসভা ভোটে সত্যই “গেম চেঞ্জার” হতে চলেছে এই “৫০০ টাকা” ৷ কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, নারী সুরক্ষা,বেকারত্ব, শিল্প, ওবিসি প্রভৃতি একাধিক ইস্যুকে ধামাচাপা দিয়ে মাত্র “৫০০ টাকা” তৃণমূলের জন্য কতটা “গেম চেঞ্জার” হয় সেটা ভবিষ্যৎ বলবে ৷ 

আসন্ন বিধানসভার ভোটকে সামনে রেখে আজ অন্তবর্তী বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার পেশ করা ৪ লক্ষ কোটি টাকার বাজেটে আশা-আইসিডিএস ও সিভিক ভলান্টিয়ারদের ১০০০ টাকা বেতন বৃদ্ধি এবং বেকার যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুব সাথী’ নামে নতুন প্রকল্পের অধীনে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । সেই সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করা হয়েছে । তবে চলতি মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত অনুদান কার্যকরী হলেও বাকিগুলো ভোটের আগে কার্যকর হবে না । ফলে মুখ্যমন্ত্রীর বাকি ঘোষণাগুলি আদপেই বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি রাজ্যের আশা-আইসিডিএস ও সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী “প্রতারণা” করলেন বলে অভিযোগ করেছেন । 

এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধির পর তৃণমূলের মহিলা মোর্চা রাস্তায় নেমে এসে শবুজ আবীর খেলা,মিষ্টি বিতরণ করে নেচেগেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন । উত্তরবঙ্গের ফুলবাড়ি ২ মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী-সমর্থকরা পরস্পরকে শবুজ আবীর খেলে নাচানাচি করেন । মহিলারা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ায় আমরা খুব খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই টাকা পেয়ে সংসারের অনেক কাজে সুবিধা হয়। এখন আর স্বামীর কাছে টাকা চাইতে হয় না। মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, আগামী নির্বাচনে আমরা মহিলারা আরও বেশি করে দিদিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী আবার ঢাক ভাড়া করে আনিয়ে ঢাকের তালে রাস্তায় নেচে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধি উদযাপন করেন । একই চিত্র দেখা গেল দার্জিলিং-এও । দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় । বাদ গেল না দক্ষিণবঙ্গও । আজ সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কালনার লক্ষণপাড়ার মহিলা তৃণমূল কংগ্রেসের কয়েকজন রাস্তায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন । কিন্তু কর্ম সংস্থানের পরিবর্তে ৫০০ টাকা ভাতা বৃদ্ধিতে কি আদপেই জীবনযাত্রার মান উন্নত হবে ? এই প্রশ্নের উত্তরে কালনার লক্ষণপাড়ার বাসিন্দা অনুশ্রী চ্যাটার্জি নামে তৃণমূলের একজন মহিলা কর্মী বলেন,’দিদি চাকরি দিচ্ছে তো । এছাড়া, হাতখরচের জন্য স্বামীর কাছে আমাদের আর হাত পাততে হবে না ।’ 

তবে রাজনৈতিক অভিজ্ঞমহলের কথায়,এটাও মমতা ব্যানার্জি ও আই প্যাকের সুপরিকল্পিত গেমপ্লান । আসলে, রাজ্যে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে । এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধির উদযাপন করে রাজ্যের মহিলাদের মধ্যে কিছুটা হলেও মমতা ব্যানার্জির প্রতি আবেগ জাগানোর একটা মরিয়া চেষ্টা বলে মনে করছেন তারা ।। 

Previous Post

গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.