এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ ফেব্রুয়ারী : এসআইআর-এর শুনানির লাইনে দাঁড়িয়ে থাকার সময় এক মহিলা অসুস্থ হওয়ার ঘটনায় পরিবার ও শাসকদল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির করার অভিযোগ তুললো । মালদা জেলা স্কুলের ঘটনা । অসুস্থ মহিলার নাম রাজিয়া বিবি । তার বাড়ি ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের ১৭৬ নম্বর বুথ এলাকায়।অসুস্থ মহিলাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ।
মহিলার পরিবারের অভিযোগ,রাজিয়া বিবিকে ৩ দিন শুনানিতে ডাকা হয়েছিল। তিনি যে সমস্ত নথি দেখিয়েছিল কমিশন সেগুলি গ্রহণ করতে চাইছে না । যে নথি চাওয়া হচ্ছে সেগুলি মহিলার কাছে নেই । যেকারণে বারবার তাকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ । জানা গেছে,আজ সোমবার ডেকে পাঠানো হয় রাজিয়া বিবিকে । দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে উলটে পড়লে আশপাশের লোকজন তাকে ধরে ফেলে । এরপর পুলিশ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলে জানান যে শুনানির নামে মানুষকে অকারন হয়রানি করা হচ্ছে ।।

