ফ্রান্সের দাঙ্গাকারীরা হল মূলত মুসলিম অভিবাসী । আর নেপথ্যে রয়েছে উগ্র বামপন্থীদলগুলি । শুধু ফ্রান্স নয়, ইতালি-স্পেন-বেলজিয়াম থেকে আলবেনিয়া পর্যন্ত একই সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে । ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হওয়া যুব বিক্ষোভের মধ্যেও কিছুটা একই চিত্র দেখা গিয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের দলের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ থেকে শুরু হওয়া এই বিক্ষোভে বামপন্থী ও উগ্র বামপন্থীদের প্রত্যক্ষ উপস্থিতি লক্ষ্য করা যায় । ফক্স নিউজের একটি ডিজিটাল তদন্তে ফ্রান্সের দাঙ্গা এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হওয়া যুব বিক্ষোভের মধ্যে যোগসূত্র উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
টিওআই-এর প্রতিবেদন অনুযায়ী,ফক্স নিউজের সিনিয়র সম্পাদক আসরা নোমানির তদন্ত অনুযায়ী, নয়টি দেশের ১০১টি সংগঠন একটি ‘লাল-সবুজ প্রতিবাদী বাস্তুতন্ত্র’ (Islamic leftist ecosystem) গঠন করেছে, যা মূলত ইসলামপন্থী ও কমিউনিস্ট গোষ্ঠীগুলোকে নির্দেশ করে। এই সংগঠনগুলো ইউরোপজুড়ে একটি সম্প্রসারণশীল প্রতিবাদী বাস্তুতন্ত্রের অংশ হিসেবে বিক্ষোভ সমন্বয়, সংগঠিত বা প্রসারিত করছে।
‘গ্লোবাল ক্যাওস ইনক গ্রোজ টু ১০১ গ্রুপস’ শিরোনামের তার প্রতিবেদনে ফ্রান্স-ভিত্তিক গোষ্ঠী ‘ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিস’ (আইএপি)-কে ‘ফরাসি ও ভারতীয় প্রতিবাদের বার্তা সংযুক্ত করার’ জন্য চিহ্নিত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে এটি ‘ম্যানহাটনের পিপলস ফোরামের সাথে অংশীদারিত্বে রয়েছে’।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে যে, আন্তর্জাতিক পুঁজিবাদ-বিরোধী সংগঠন প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল (পিআই) কীভাবে তাদের ওয়েবসাইটে ১৬ অক্টোবরের এক ব্রিফিংয়ে ফ্রান্স, স্পেন, ভারত এবং আলবেনিয়ায় চলমান বিক্ষোভগুলোকে সুস্পষ্টভাবে একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করে প্রশ্ন তুলেছে, “এই নতুন বিদ্রোহগুলো কি তাদের জন্ম দেওয়া পরিস্থিতিকে পরিবর্তন করার মতো সংগঠিত শক্তি অর্জন করতে পারবে?” পিআই বলেছে, “এগুলোই সেই শক্তি যাদেরকে প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল সমর্থন ও সংযুক্ত করার জন্য কাজ করছে।”
এছাড়াও, নোমানির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, “ইউরোপীয় অস্থিরতা ব্রেকথ্রু নিউজ, কোডপিঙ্ক এবং পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন-সহ কমিউনিস্টপন্থী সংগঠনগুলোর একটি নেটওয়ার্কের কাছ থেকেও সহানুভূতিশীল সমর্থন পাচ্ছে, যেগুলোকে অর্থায়ন ও সমর্থন করছেন সাংহাইতে বসবাসকারী আমেরিকান বংশোদ্ভূত প্রযুক্তি ব্যবসায়ী নেভিল রয় সিংহাম।”
দ্য ইকোনমিক টাইমস লিখেছে,অক্টোবরের ১৪ তারিখে ব্রেকথ্রু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিংহামের স্ত্রী এবং কোডপিঙ্ক-এর সহ-প্রতিষ্ঠাতা জোডি ইভান্স বলেন: “আমি চাই মানুষ ফ্রান্স, স্পেন এবং ভারতের দিকে তাকিয়ে বলুক, ‘আমরা কোথায়? আমরা রাস্তায় নেই কেন?'”
এর পাশাপাশি, ডিসইনফোল্যাব নামের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে যে, প্যারিস- ভিত্তিক সাংবাদিক ও আইএপি-র সচিব জয় ব্যানার্জী সিজিটি ইউনিয়নের একজন প্রাক্তন প্রতিনিধি এবং ফরাসি কমিউনিস্ট পার্টির সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে।।

