• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 

Eidin by Eidin
February 1, 2026
in আন্তর্জাতিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০১ ফেব্রুয়ারী : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবক অনন্য গাঙ্গুলীর মৃতদেহ উদ্ধারের পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ২০২১–২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন অনন্য গাঙ্গুলী৷ তারপর তিনি ইংরেজি বিভাগে অধ্যয়নরত ছিলেন৷ শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজারপাড়া এলাকায় নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, অনন্য গাঙ্গুলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের অনুমান, মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। নিহতের বাবা জানান, অনন্য অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তবে সম্প্রতি তার মানসিক অবস্থার অবনতি হচ্ছিল, যা পরিবারকে দুশ্চিন্তায় ফেলেছিল।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে অনন্য গাঙ্গুলীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।।

Previous Post

ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 

Next Post

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 

Next Post
বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 

No Result
View All Result

Recent Posts

  • “মমতা ব্যানার্জি হিন্দু ছেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন” : আহত তরুন সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী  
  • বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 
  • ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 
  • দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.