এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২১ নভেম্বর : মঙ্গলবার দক্ষিণ লেবাননে বিমান হামলায় ১৩ জন হামাস সন্ত্রাসী খতম হয়েছে বলে আজ শুক্রবার বিকেলে ঘোষণা করেছে আইডিএফ। সেনাবাহিনী জানিয়েছে, আইন আল-হিলওয়েতে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলায় সন্ত্রাসীরা নিকেশ হয়েছে। খতম
সন্ত্রাসীদের মধ্যে জাওয়াদ সিদাওয়িও রয়েছে, যে সেনাবাহিনীর দাবি অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে আইডিএফ সেনা এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত ছিল ।
আইডিএফ উল্লেখ করেছে যে লেবানন এখনও দেশের ফিলিস্তিনি দলগুলিকে নিরস্ত্র করেনি, যদিও তারা তা করার প্রতিশ্রুতি দিয়েছে। হামাসের অস্বীকার সত্ত্বেও, সামরিক বাহিনী দাবি করেছে যে প্রশিক্ষণ কেন্দ্রটি লেবাননে সংগঠনটির নিজেদের প্রতিষ্ঠার প্রচেষ্টার স্পষ্ট প্রমাণ ।।

