• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফের ‘তৃণমূল দাদার কীর্তি’ ফাঁস, কলেজ ক্যাম্পাসে নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন ৪৪-র ছাত্রনেতা

Eidin by Eidin
July 8, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
ফের ‘তৃণমূল দাদার কীর্তি’ ফাঁস, কলেজ ক্যাম্পাসে নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন ৪৪-র ছাত্রনেতা
5
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০৮ জুলাই : কসবা ল’কলেজে ছাত্রীকে গনধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতাসহ ৩ জন । সেই কান্ডে শাসকদলের অস্বস্তির মাঝেই ফের এক ‘তৃণমূল দাদার কীর্তি’ ফাঁস হল সামাজিক যোগাযোগ মাধ্যমে । এবারে দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর কলেজের ৪৪-র ছাত্রনেতার বিরুদ্ধে নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ উঠেছে । জানা গেছে, বারুইপুর কলেজের প্রাক্তনী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ওই গুনধর নেতার নাম প্রতীক কুমার দে। 

জানা গেছে,প্রতীক দে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি রাজপুর টাউন যুব কংগ্রেসের সভাপতি । বিধায়ক লাভলি মৈত্রই তাকে সোনারপুর কলেজের টিএমসিপি-র কো অর্ডিনেটর হিসাবে নিয়োগ করেছেন বলে খবর । তারপর থেকে প্রতীক দে কলেজ ক্যাম্পাসে রীতিমতো দাদাগিরি শুরু করেন বলে অভিযোগ । ভাইরাল ভিডিওতে তাকে একটা চেয়ারে হেলান দিয়ে বসে সিগারেট ফুঁকতে দেখা গেছে। আর  প্রথম বর্ষের এক ছাত্রীকে পিছনে দাঁড়িয়ে তার মাথা টিপতে দেখা গেছে । বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েই অভিযুক্ত দাবি করেছেন যে এডিট করা ভিডিও পোস্ট করা হয়েছে । তবে তার এই দাবি খারিজ করে দিয়েছেন খোদ সোনাপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল  কাউন্সিলর পাপিয়া হালদার । টিভি ৯ বাংলার কাছে তিনি পালটা দাবি করেছেন যে ভিডিওটি আসল এবং এআই নয় ৷ আর আসল কি নকল জানতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, ভিডিও দেখলেই বোঝা যাবে । ওই ছাত্রনেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য শীর্ষ নেতৃত্বের কাছে আবেদনও জানিয়েছেন বলে তিনি জানান ৷।

Previous Post

ইডবলুএস কোটা নিয়ে হিন্দু সম্প্রদায় ও বিজেপির গাছাড়া মনোভাবের তীব্র সমালোচনা করলেন বর্ষীয়ান সাংবাদিক প্রসূন মৈত্র

Next Post

বর্ষায় বানভাসী কাটোয়ার স্কুল- জলমগ্ন স্কুলেই চলছে পঠন পাঠন ; মিলেছে গালভরা আশ্বাস, হয়নি সুরাহা

Next Post
বর্ষায় বানভাসী কাটোয়ার স্কুল- জলমগ্ন স্কুলেই চলছে পঠন পাঠন ; মিলেছে গালভরা আশ্বাস, হয়নি সুরাহা

বর্ষায় বানভাসী কাটোয়ার স্কুল- জলমগ্ন স্কুলেই চলছে পঠন পাঠন ; মিলেছে গালভরা আশ্বাস, হয়নি সুরাহা

No Result
View All Result

Recent Posts

  • “ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর”  হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড ; এদিকে খোমিনির হত্যার পর বোরখা খুলে নেচেগেয়ে উদযাপন করছে ইরানি মেয়েরা 
  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 
  • হনুমত্-পঞ্চরত্নম্ : সুখসমৃদ্ধি এবং রামভক্তি লাভ হয়
  • আলি খোমেনি : মাদ্রাসার ছাত্র থেকে নৃশংস স্বৈরশাসক হয়ে ওঠার কাহিনী 
  • আলি খোমেনি ও তার পুত্রসহ গোটা মন্ত্রিসভা ইসরায়েলের হামলায় মারা গেছেন ; নতুন ইরান গঠনের ডাক দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.