• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাম তেলে দেদার ভাজা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের “মহাপ্রসাদ” গজা ও প্যাড়া, ভিডিও শেয়ার করে জানালেন বিজেপি নেতা

Eidin by Eidin
June 19, 2025
in কলকাতা, রাজ্যের খবর
পাম তেলে দেদার ভাজা হচ্ছে দীঘার জগন্নাথ ধামের “মহাপ্রসাদ” গজা ও প্যাড়া, ভিডিও শেয়ার করে জানালেন বিজেপি নেতা
5
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুন : দিঘার জগন্নাথ মন্দিরে নিবেদিত মহাপ্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । প্রতিটি রেশন দোকান থেকে ইতিমধ্যেই বিলি করা শুরু হয়ে গেছে ওই কথিত “মহাপ্রসাদ” । যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ওই প্রসাদ আদপেই দীঘার মন্দির থেকে আসবে না ৷ বরঞ্চ সেই প্রসাদের নামে “হিন্দু” রেশন ডিলাদের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট এলাকার দোকান থেকে গজা ও প্যাড়া কিনে “হিন্দু” পরিবার পিছু ২০ টাকা মূল্যের একটা করে ছোট প্যাকেট বিতরণ করা হবে ৷ 

বিরোধী দলনেতার দাবি যে নিছক অমূলক নয় বাস্তব সত্য, তা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে দাবি করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় । ভিডিওতে কিছু লোকজনকে গজা ভাজতে ও প্যাড়া তৈরি করতে দেখা গেছে । সেগুলি  ইংরেজিতে “বীরভূম” লেখা প্যাকেটে ভরে নিয়ে যেতেও দেখা গেছে । ভিডিও রেকর্ডকারী একজনকে বলতে শোনা গেছে, ‘গজা প্যারা সরকারের কারবার দেখুন । বীরভূমের মহম্মদ বাজারের একটি এলাকায় 

মহাপ্রভুর প্রসাদ তৈরি হচ্ছে । জুতো পরে, পাম তেলে দেদার ভাজা হচ্ছে গজা সঙ্গে প্যাড়া । এই নাকি মহাপ্রভুর প্রসাদ হিসাবে বাড়ি বাড়ি যাবে । কি আত্মপ্রবঞ্চনার এই সরকার! জগন্নাথ দেবের নামে কাকে ঠকাচ্ছেন আপনি  ? সামনে ২৭ তারিখে রথযাত্রা । এভাবে আপনি গজা আর প্যাড়া বাড়ি বাড়ি পৌঁছে দেবেন ? ন্যূনতম সূচিতা নেই ? এটাকে মহাপ্রভুর প্রসার হিসেবে আমাদের গ্রহণ করতে হবে ? জুতো পরে, খালি পায়ে, পাম তেলে গজা ভেজে তারপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি ? কোথায় আপনার দীঘা জগন্নাথ মন্দিরের খোয়া ক্ষীর ? প্রতিবাদ করুন আপনারা ।’

প্রসঙ্গত,গত মঙ্গলবার থেকেই জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছনো শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে ৷ ওইদিন আলিপুরদুয়ার ও নদীয়ার রেশন দোকানের মাধ্যমে কথিত মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছনোর কাজ শুরু হয়েছে বলে খবর । তবে দক্ষিণবঙ্গের বাকি অংশে শুক্রবার(২০ জুন) থেকে এই মহাপ্রসাদ রূপী প্যাকেট পৌঁছনোর কাজ শুরু হবে ৷

উল্লেখ্য, গত ৯ জুন দিঘার জগন্নাথ মন্দিরে রাজ্য সরকারের উদ্যোগে ৩০০ কেজি খোয়া ক্ষীর নিবেদন করা হয় । সেই ক্ষীরের প্যাড়া ও গজা ঐতিহ্যবাহী রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি । কিন্তু সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানান যে একটা গজা ও একটা প্যাড়া দিয়ে মাত্র কুড়ি টাকা মূল্যের প্যাকেট তৈরি করে সেগুলি শ্রী জগন্নাথ কালচারাল সেন্টারের প্রসাদের নামে হিন্দুদের মধ্যে বিতরণ করার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি । 

সরকারি সার্কুলার দেখিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এই সার্কুলারটা জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে । জেলাশাসক সেগুলো এসডিও, বিডিওদের কাছে পাঠিয়ে দিয়েছি । এসডিও, বিডিওরা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে । তাতে নির্দেশ দেওয়া হয়েছে জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্সের উদ্বোধনের জন্য প্রতিটি ঘরে ঘরে মিষ্টির প্যাকেট বিতরণ করতে হবে ।

প্যাকেটে থাকবে মন্দিরের ছবি এবং দুটো করে মিষ্টি । সব জেলাতেই একই প্যাকেট বিতরণ করা হবে৷  আর এই মিষ্টি দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছে । লোকাল মিষ্টির দোকানে অর্ডার দিতে বলা হয়েছে । দীঘা থেকে প্যাকেট আসছে না ।’ তিনি রাজ্য সরকার নির্দেশিত মিষ্টির পরিমাপও ওই সার্কুলার থেকে উল্লেখ করেছিলেন । পশ্চিমবঙ্গের হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করছেন বলেও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী ।। 

Previous Post

ট্রাম্পের আমন্ত্রণ মোদীর প্রত্যাখ্যানের পর পাকিস্তানি সেনাপ্রধানকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ, কি করতে চাইছে আমেরিকা ?

Next Post

ফের বিতর্কে রাজ্য পুলিশ, শেখ শাহজাহানের অপরাধের বিরুদ্ধে মুখ খোলা প্রতিবাদী মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

Next Post
ফের বিতর্কে রাজ্য পুলিশ, শেখ শাহজাহানের অপরাধের বিরুদ্ধে মুখ খোলা প্রতিবাদী মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ফের বিতর্কে রাজ্য পুলিশ, শেখ শাহজাহানের অপরাধের বিরুদ্ধে মুখ খোলা প্রতিবাদী মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে পুত্রবধূর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার শাশুড়ি
  • ফের তেহরানের প্রাণকেন্দ্রে মারাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচির মার্কিন দূতাবাসে হামলা,পুলিশ-জনতা সংঘর্ষে মৃত ৯
  • খামেনির হত্যার পর ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যু পরোয়ানা জারি করলেন ভারতের শিয়া ধর্মগুরু মাওলানা সৈয়দ কালবে জাওয়াদ
  • খামেনির হত্যায় ইরানে উদযাপন, ভারতের কাশ্মীরে বিক্ষোভ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.