• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নিজের দেশের নাগরিকদের নিচ্ছে না বিজিবি, ৩৮ জন বাংলাদেশির ঠাঁই হয়েছে নো ম্যানস ল্যান্ডে

Eidin by Eidin
May 28, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
নিজের দেশের নাগরিকদের নিচ্ছে না বিজিবি, ৩৮ জন বাংলাদেশির ঠাঁই হয়েছে নো ম্যানস ল্যান্ডে
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৮ মে : বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-এর প্রত্যক্ষ মদতে দেদার বাংলাদেশিকে ভারতে ঢোকানোর চেষ্টা চলছে । যদিও প্রতিবারই বিজিবি-এর সেই ষড়যন্ত্র বানচাল করে দিচ্ছে বিএসএফ । ফের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা এবং আসাম মিলে পাঁচটি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৩৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় ভূখণ্ডে  ঢোকানোর চেষ্টা করেছিল বিজিবি । কিন্তু বিএসএফ এর তৎপরতায় সেই প্রচেষ্টা ভেস্তে যায় । যদিও তাদের ফেরত নেয়নি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি । ফলে ওই ৩৮ জন বাংলাদেশির ঠাঁই হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে। 

জানা গেছে,মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় ৭৮ ব্যাটেলিয়ানের সিতাই পদ্মা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জাওয়ানরা তাদের ভারতীয় সীমান্তে ঢুকতে বাধা দেয়। বাধা পেতেই তারা ফের বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে । কিন্তু, তাদের ঢুকতে দেয়নি বিজিবি । একই ঘটনার পুনরাবৃত্তি হয় কোচবিহার ও জলপাইগুড়ি মিলে আরও অন্তত ৪টি সীমান্ত পয়েন্টে । 

এর আগের দিন জলপাইগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে একজন বাংলাদেশি প্রতিবন্ধী ব্যক্তিকে অনুপ্রবেশ করানোর চেষ্টা হয়েছিল । বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাকে জোর করে ভারতের ভুখন্ডে ঢোকানোর চেষ্টা করেছিল । কিন্তু বিএসএফ-এর বাধায় তা সম্ভব হয়নি । তাকে ফেরতও নেয়নি বিজিবি । ফলে ওই প্রতিবন্ধী বাংলাদেশি অনুপ্রবেশকারী  ম্যানস ল্যান্ডে পড়ে থাকে । 

এদিকে যাতে বাংলাদেশিরা যাতে কোনওভাবেই অনুপ্রবেশ করতে না পারে তার জন্য এলাকায় কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বিএসএফ। অপরদিকে বিজিবিও তাদের সীমান্তে প্রহরা দিচ্ছে । বিজিবির এই প্রকার নোংরামির কারনে চাপা উত্তেজনা রয়েছে সীমান্ত এলাকায় । কারন স্থানীয় বাংলাদেশিরাও তাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগ দিয়েছে । ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে ।। 

Previous Post

২০১৬ সালে এলওসি টপকে সন্ত্রাসী শিবিরে সার্জিক্যাল স্ট্রাইকে ক্ষুব্ধ হয়েছিল কংগ্রেস নেতারা : পানামায় এই মন্তব্য করে নিজের দলকে চরম অস্বস্তিতে ফেললেন শশী থারুর

Next Post

মৃত ব্যক্তিদের সম্পত্তি জাল দলিল বানিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ, কাটোয়ায় গ্রেপ্তার দম্পতি

Next Post
মৃত ব্যক্তিদের সম্পত্তি জাল দলিল বানিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ, কাটোয়ায় গ্রেপ্তার দম্পতি

মৃত ব্যক্তিদের সম্পত্তি জাল দলিল বানিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ, কাটোয়ায় গ্রেপ্তার দম্পতি

No Result
View All Result

Recent Posts

  • এক্স মুসলিম সেলিমের গলা কেটে দেওয়া জিহাদি জিশানকে এনকাউন্টারে খতম করল যোগীর  পুলিশ 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ১৯৬ রান তাড়া করে জিতে সেমি ফাইনালে প্রবেশ করেছে ভারত 
  • কি করে খোমিনির সঠিক অবস্থান জানলো ইসরায়েল ? মোসাদের নিখুঁত পরিকল্পনা জানলে তাজ্জব বনে যাবেন  
  • চুড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে “ওকে” হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী  
  • খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ ? প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.