• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গমের নাড়া পোড়াতে গিয়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু নদীয়ার কৃষকের

Eidin by Eidin
March 26, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
গমের নাড়া পোড়াতে গিয়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু নদীয়ার কৃষকের
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৬ মার্চ : সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে জমিতে গমের নাড়া পোড়াতে গিয়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল নদীয়ার এক কৃষকের । পুলিশ জানিয়েছে,মৃতের নাম ফিলিপ বিশ্বাস(৬৫) । তার বাড়ি নদীয়া জেলার চাপড়া থানার খ্রিস্টান পাড়া এলাকায় । আজ বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । 

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি হারভেস্টর মেশিনে জমি থেকে গম তুলেছিলেন চাপড়া থানার খ্রিস্টান পাড়ার বাসিন্দা ফিলিপ বিশ্বাস । মঙ্গলবার বেলার দিকে জমিতে পড়ে থাকা গমের নাড়া পোড়াতে গিয়েছিলেন তিনি । তারপর আর বাড়ি ফেরেননি ওই প্রৌঢ় । বিকেলের দিকে গ্রামের এক কৃষক ওই প্রৌঢ়কে গগ্ধ অবস্থায় গমের নাড়ার ছাইয়ের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন । ওই ব্যক্তি ফিলিপের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পরে চাপড়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । স্থানীয় বাসিন্দাদের অনুমান, প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে জলন্ত নাড়ায় পড়ে গিয়েই ওই প্রৌঢ় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ।। 

 

Previous Post

ভিয়েতনামের মাইলাই গ্রামে মার্কিন সেনার নৃশংসতাকেও হার মানিয়েছিল হিন্দু অধ্যুষিত বাংলাদেশের ঝালকাঠির নরসংহার

Next Post

এলাহাবাদ হাইকোর্টের ‘স্তন টেপা আর পাজামা খোলা’র রায়কে “অমানবিক-অসংবেদনশীল-জঘন্য” বললো সুপ্রিম কোর্ট

Next Post
এলাহাবাদ হাইকোর্টের ‘স্তন টেপা আর পাজামা খোলা’র রায়কে “অমানবিক-অসংবেদনশীল-জঘন্য” বললো সুপ্রিম কোর্ট

এলাহাবাদ হাইকোর্টের 'স্তন টেপা আর পাজামা খোলা'র রায়কে "অমানবিক-অসংবেদনশীল-জঘন্য" বললো সুপ্রিম কোর্ট

No Result
View All Result

Recent Posts

  • ধর্মান্তরিত হওয়ার নাটক করে হিন্দুদের সঙ্গে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠল বগুড়ার এক মুসলিম তরুনীর বিরুদ্ধে 
  • বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের কনস্টেবলসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত আরও এক যুবক 
  • কলকাতা থেকে ময়না দিকে দিকে বিজেপিতে যোগদান, বামপন্থী পরিবারও গেরুয়াময় 
  • শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে  ভারতীয় বংশভূত কানাডিয়ান যুবরাজ সামরার রেকর্ড
  • “ভাতার ফর্ম” জমার দেওয়ার সময় চূড়ান্ত বিশৃঙ্খলা পূর্ব বর্ধমানের ভাতার বিডিও অফিসে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.