• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিব মন্দিরে পুজো দেওয়ায় বিধি নিষেধের অবসান

Eidin by Eidin
March 12, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
শিব মন্দিরে পুজো দেওয়ায় বিধি নিষেধের অবসান
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ মার্চ  : অবশেষে প্রায় তিন শাতাধীক বছর পর প্রশাসনের হস্তক্ষেপে ভাঙলো অস্পৃশ্যতা ও জাত পাতের বৈষম্যের বেড়াজাল।বুধবার প্রথম পূর্ব বর্ধমানের কাটোয়ার গীধেশ্বর শিব মন্দিরে প্রবেশাধিকার পেলেন স্থানীয় দাসপাড়ার দলিত সম্প্রদায়ের মানুষজন।পুষ্প,ফলমূল,মিষ্টান্ন,ধুপ বাতি সহযোগে ডালা  সাজিয়ে নিয়ে পাঁচ দলিত পরিবারের বধূ এদিন গিধেশ্বর মন্দিরে প্রবেশ করেন।পুরোহিত মশাই নাম গোত্র দিয়ে তাদের পুজো দেবতা গীধেশ্বরের কাছে নিবেদন করেন। দীর্ঘদিনের মন বাসনা এদিন পূর্ণ হওয়ায় পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন গিধগ্রামের দাস পাড়ার দলিত সম্প্রদায়ের মানুষজন। 

 কাটোয়ার গিধগ্রামে রয়েছে সাড়ে তিনশো বছরের পুরানো একটি শিবমন্দির।এই শিব ‘গীধেশ্বর’ নামে পরিচিত।গ্রামবাসীদের আরাধ্য দেবতা গীধেশ্বরের সারাবছর নিত্যসেবা হয়।তবে শিবরাত্রি ও গাজন উৎসবে ব্যাপক ধুমধাম হয়।এহেন শিবের মন্দিরে ঢুকে পুজো দেওয়ার অধিকার লাভেরর জন্য কাটোয়ার  মহকুমা শাসকের কাছে আর্জি  জানিয়ে ছিলেন দাস পাড়ার দলিতরা। মঙ্গলবার মহকুমা শাসকের দফতরে হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকে সর্ব সন্মতিতে সেই আর্জি  মঞ্জুর হয় । ঠিক হয় বূধবার সকালেই গীধেশ্বর শিব মন্দিরে পুজো দিতে যাবেন  দীর্ঘকাল পুজো দিতে না পারা দাস পাড়ার দলিত সম্প্রদায়ের মানুষজন । 

দলিত সম্প্রদায়ের মানুষজনের পুজো দেওয়া নিয়ে যাতে কোন রকম গোলযোগ বা অশান্তির ঘটনা না ঘটে তাই এদিন সকাল থেকেই মন্দির চত্ত্বরে পৌছে যায় বিশাল পুলিশ বাহিনী ।কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন , কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক  কাশিাথ মিস্ত্রি এবং কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক এদিন মন্দির চত্ত্বরে উপস্থিত  থাকেন । তাঁদের উপস্থিতিতে  দাস পাড়ার দলিত সম্প্রদারের পাঁচটি পরিবারের বধূরা এদিন মন্দিরে প্রবেশ করে পুজো দেন। মহকুমা শাসক নিজে গীধেশ্বরের সন্মূখে দাড়িয়ে   দলিত পরিবারের বধূদের পূজো দেওয়া চাক্ষুষ করেন। 

গীধেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে দাস পাড়ার বধূ সান্তনা দাস বলেন,“আজ  আমরা খুব খুশি।ভক্তি ভরে এদিন বাবা গীধেশ্বরের সন্মূখে গিয়ে তার পুজো দিয়েছি। এতদিন আমাদের মন্দিরে উঠতে দেওয়া হতনা বলে বাবা  গীধেশ্বরের দর্শন লাভ সম্ভব হয় নি। পুলিশ , প্রশাসন এবং গ্রামের সবাই একমত হওয়াতেই এদিন আমরা গীধেশ্বর শিব মন্দিরে প্রবেশ করে পুজো দিতে পারলাম । আজ আমরা ভীষণ তৃপ্ত।“ গ্রামের অপর বাসিন্দা সন্তোষ দাস বলেন ,“প্রশাসন মানবিক ভাবে আমাদের পাশে দাড়িয়েছে বলেই আজ আমাদের দাস পরিবারের বধূরা গীধেশ্বর শিব মন্দিরে পুজো দিতে পারলেন। এর জন্য আমরা পূলিশ ও প্রশাসনের কাছে আন্তরিক ভাবে  কৃতজ্ঞ থাকবো। মহকুমা শাসক অহিংসা জৈন বলেন,’আমরা প্রশাসন ও পুলিশের তরফে গ্রামের বিবেকবান  সকল মানুষজনকে অনেক বোঝাই । এমন বিভেদ বৈষম্য থাকাটা যে ঠিক নয়,সেই ব্যাপারে গ্রামের বিবেকবান মানুষজনও ঐক্যমতে পৌছান। সবার  প্রচেষ্টাতেই পুজো দেওয়া নিয়ে জটিলতার অবসান সম্ভব হয়েছে ।’। 

Previous Post

জাফর এক্সপ্রেস সম্পূর্ণ বিএলে যোদ্ধাদের নিয়ন্ত্রণে, বন্দিদের বদলি জন্য পাকিস্তান সরকারের কাছে ২৪ ঘণ্টা বাকি, ২০০ জনেরও বেশি পাকিস্তান সেনা মৃত্যুর মুখে

Next Post

কাটোয়ায় পাইপগান ও কার্তুজসহ গ্রেপ্তার দুষ্কৃতী

Next Post
কাটোয়ায় পাইপগান ও কার্তুজসহ গ্রেপ্তার দুষ্কৃতী

কাটোয়ায় পাইপগান ও কার্তুজসহ গ্রেপ্তার দুষ্কৃতী

No Result
View All Result

Recent Posts

  • “পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে যেতে সক্ষম যুক্তরাষ্ট্র” : ডোনাল্ড ট্রাম্প 
  • খামেনির শূন্যস্থানে যে আরাফির কথা ভাবা হচ্ছে তিনি আরও বেশি উগ্র, এদিকে যুবরাজ রেজা পাহলভি বলেছেন তিনি ইরান যেতে প্রস্তুত 
  • “এক ভোটে হলেও ভবানীপুরে আমিই জিতব” : শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন মমতা 
  • বিজেপি মে মাসে ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করার ঘোষণা করলেন অমিত শাহ 
  • “কমিউনিস্টদের থেকে খতরনাক দিদি” : মমতা ব্যানার্জিকে তুলোধুনো করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.