• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হাসপাতালে চিকিৎসাধীন গনধর্ষিতার সঙ্গে কথা বলতে গিয়ে বাধার মুখে বিজেপি বিধায়ক, দুর্গাপুরের হাসপাতালের সামনে বিক্ষোভ

Eidin by Eidin
February 15, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
হাসপাতালে চিকিৎসাধীন গনধর্ষিতার সঙ্গে কথা বলতে গিয়ে বাধার মুখে বিজেপি বিধায়ক, দুর্গাপুরের হাসপাতালের সামনে বিক্ষোভ
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : প্রেম দিবস উপলক্ষে বোনের বন্ধুদের সঙ্গে তিনি বাঁকুড়ার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়ে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক তরুনী গনধর্ষণের শিকার হন বলে অভিযোগ । চারজন মিলে তার উপর পাশবিক অত্যাচার চালায় । চার অভিযুক্তই পলাতক ৷ এদিকে আশঙ্কাজনক অবস্থায়  দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা তরুনী । আজ শনিবার হাসপাতালে তরুনীর সঙ্গে কথা বলতে গিয়ে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ দুর্গাপুর পশ্চিম (পশ্চিম বর্ধমান)-এর বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই । এমনকি ঢুকতে দেওয়া হয়নি বিজেপির মহিলা মোর্চার নেত্রীদেরও । এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক৷ হাসপাতালের সামনে দলীয় পতাকা হাতে তুমুল বিক্ষোভ দেখান তারা । 

লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন,বাঁকুড়াতে যে তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করেছে এই তরুণী দুর্গাপুরের হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন আছে । আমি খবর পেয়ে দেখা করতে এসেছি । কিন্তু সুপার বলছে আসানসোলে আছি । হাসপাতালে বইছে দেখা করা যাবে না । কেন ?’ তিনি বলেন,’সারা বাংলায় যা চলছে, এখানেও তাই চলছে । মুখ্যমন্ত্রীর ঐখানে ফাঁসি হবে । এই চারজনের ফাঁসি হবে তো ? একজন মহিলাকে চারজন মিলে ধর্ষণ করেছে… ফাঁসি হবে ? ব্যবস্থা নেবেন ? গেটের সামনে বসে আছি কিন্তু ঢুকতে পারছিনা । কিসের ভয় ? আধঘন্টা হয়ে গেল । হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষীর নামে যারা আছে তা হলো তৃণমূলের দালাল । তাদের পাঠানো হয়েছে৷ ঘটনাটা ধামাচাপার দেওয়ার চেষ্টা চলছে ।’ এই ঘটনায় ধর্ষকদের উপযুক্ত শাস্তি না হলে দুর্গাপুর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি । 

জানা গেছে,আসানসোলের বার্নপুরে মামার বাড়িতে থাকতেন নির্যাতিতা তরুণী ৷ প্রেম দিবসের দিন  মামাতো বোনের বন্ধুদের সঙ্গে তিনি বাঁকুড়ার শালতোড়ার বিহারীনাথ পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। ওই দলে ছিল চার তরুণ এবং চার তরুণী৷ সেখানে ওই চার তরুণ মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । 

শুক্রবার তরুণীর বন্ধুরাই তাঁকে বাড়িতে পৌঁছে দেয় । কিন্তু বাড়ি ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় আসানসোল মহিলা থানায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা । অভিযুক্ত চার জনই আসানসোলের বাসিন্দা। তাদের মধ্যে এক জনের মা-বাবাকে আটক করা হয়েছে বলে জানা গেছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।। 

Previous Post

নাচে মুগ্ধ হয়ে মঞ্চেই নৃত্যশিল্পীকে সিঁথিতে সিঁদূর দিয়ে বিয়ে করলেন এক যুবক, ভিডিও ভাইরাল

Next Post

অ্যাডমিড কার্ড বাড়িতে, পরীক্ষার্থীকে নিজের গাড়িতে চাপিয়ে ছুটলেন ভাতার থানার ওসি

Next Post
অ্যাডমিড কার্ড বাড়িতে, পরীক্ষার্থীকে নিজের গাড়িতে চাপিয়ে ছুটলেন ভাতার থানার ওসি

অ্যাডমিড কার্ড বাড়িতে, পরীক্ষার্থীকে নিজের গাড়িতে চাপিয়ে ছুটলেন ভাতার থানার ওসি

No Result
View All Result

Recent Posts

  • এফসিআরএ-এর সংশোধনী নিয়ে উদ্বিগ্ন ক্যাপিটল হিলস, মার্কিন ডিপ স্টেট আর ধর্মান্তকরণের অর্থায়নে বাধা সৃষ্টির আশঙ্কায় কি এই উদ্বেগ?  
  • দিল্লিতে সিকিউরিটি চেকিংয়ে দেরি হওয়ায় গোঁসা করে ফিরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা  জাহেদ 
  • গভীর রাতে পরস্ত্রীর সঙ্গে উদ্দাম যৌনতায় মাতলো মসজিদের ইমাম,ধরে বিয়ে দিলো ক্ষিপ্ত জনতা  
  • অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখোমুখি হলেন অভিষেক ব্যানার্জি ; এবার কি গ্রেপ্তার ? 
  • ধর্ম পরিচয় লুকিয়ে শ্বশুরকে ‘বাবা’ বানিয়ে নকল আধার-ভোটার কার্ড তৈরি করে গ্রেপ্তার সাগরদিঘির তৃণমূল নেতা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.