• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘ইনসাস রাইফেল’ হাতে ছবি তুলে বিপাকে বর্ধমানের স্কুল শিক্ষক

Eidin by Eidin
July 27, 2021
in রাজ্যের খবর
‘ইনসাস রাইফেল’ হাতে ছবি তুলে  বিপাকে বর্ধমানের স্কুল শিক্ষক
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৭ জুলাই :  কাঁধে ঝোলানো ‘ইনসাস রাইফেল’ । ডান হাত দিয়ে ধরা রাইফেলের অগ্রভাগ । বাম হাতটি রাইফেলের পিছনে ধরা । বাম হাতের তর্জনী রাইফেলের ট্রিগারের কাছে । দু’চোখের দৃষ্টি দুরের কোনও এক লক্ষ্যে ৷ কোনও সেনা জওয়ান নয়,এইভাবে পোজ দিয়ে ছবি তুলেছেন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রাথমিক বিভাগের খোদ প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল । আর এই ছবি প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে । প্রাথমিক শিক্ষকের এহেন ‘যুদ্ধং দেহি’ মূর্তি দেখে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল । ফলে এই ছবি তুলে এখন চরম বিপাকে পড়ে গেছেন ওই শিক্ষক । এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অচিন্ত্য চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগেই ছবিটি তাঁর নজরে পড়েছিল । বিভাগীয় তদন্তের পাশাপাশি পুলিশকে এনিয়ে তদন্ত করার জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন অচিন্ত্যবাবু ।
বর্ধমান শহরের নামজাদা স্কুলগুলির মধ্যে অন্যতম
বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল । আর ওই স্কুলেরই প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল । জানা গেছে, কয়েকদিন আগেই বন্দুক হাতে ছবিটি স্কুলের শিক্ষকদের গ্রুপে পোস্ট করেছিলেন বিশ্বজিৎবাবু । ছবিটি স্কুল চত্বরেই তোলা ৷ স্থানীয় ও স্কুল শিক্ষকদের একাংশের অনুমান, ভোটের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কোনও সেনা জওয়ানের কাছ থেকে তাঁর ইনসাস রাইফেলটি চেয়ে নিয়ে এভাবে পোজ দিয়ে তিনি ছবিটি তুলেছিলেন । একজন শিক্ষক হয়ে এভাবে অত্যাধুনিক রাইফেল নিয়ে ছবি তোলায় অনেকেই নিন্দায় সরব হয়েছেন । জেলা পুলিশেরও নজরে এসেছে বিষয়টি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন ।।

Previous Post

বজ্রপাতে বিকল বিদ্যুৎ ট্রান্সফরমার, মেরামতির দাবিতে পথ অবরোধ ভাতারে

Next Post

গলসির ভরতপুরে ’ইকো ট্যুরিজম সেক্টার’ গড়ার প্রস্তাব, এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা

Next Post
গলসির ভরতপুরে ’ইকো ট্যুরিজম সেক্টার’ গড়ার প্রস্তাব, এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা

গলসির ভরতপুরে ’ইকো ট্যুরিজম সেক্টার' গড়ার প্রস্তাব, এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা

No Result
View All Result

Recent Posts

  • ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
  • ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে আরও একটি রুশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৪৪৫ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার 
  • চাঁচলে রামনবমীর শোভাযাত্রায় জল বিতরণ করে “হিন্দু-মুসলিম ভাই, ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই” বার্তা দিলেন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি 
  • ইংল্যান্ডে ১২ বছরের মেয়েকে অপহরণ ও ধর্ষণের আসামি  আফগান শরণার্থী আহমদ মুলাখিলকে ১৬ বছরের কারাদণ্ড
  • “মমতা ব্যানার্জির শাসনাকালে পশ্চিমবঙ্গ আইনহীন রাজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রশাসন চালায় গুন্ডারা” : রানাঘাটে ভোটকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.