• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মেঘালয়ে মহিলা ও শিশুসহ ৬ এবং আসামে ৬ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়েছে

Eidin by Eidin
January 24, 2025
in দেশ
মেঘালয়ে মহিলা ও শিশুসহ ৬ এবং আসামে ৬ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়েছে
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২৪ জানুয়ারী : মেঘালয়ে মহিলা ও শিশুসহ ৬ এবং আসামে ৬ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়েছে । মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ছয় বাংলাদেশী নাগরিককে আটক করেছে । ১৭২ ব্যাটালিয়নের বিএসএফ সৈন্যরা তাদের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে । এরপর একটি অনুসন্ধান অভিযান শুরু হয় এবং এই দলটিকে আটকানো হয়। ধৃতরা হল – ২৬ বছর বয়সী মহিলা, তার তিন সন্তান, ২৩ বছর বয়সী অন্য এক মহিলা এবং তার ৭ বছরের ছেলে । 

তদন্তে জানা গেছে যে ওই বাংলাদেশি দুই মহিলা কয়েক মাস আগে সন্তানকদের নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বেঙ্গালুরুতে গৃহকর্মী হিসেবে কাজ করছিল । কিন্তু সম্প্রতি বাংলাদেশিদের ধরপাকড় অভিযানে ভয় পেয়ে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফের হাতে ধরা পড়ে যায় । ধৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উমকিয়াং পুলিশ টহল চৌকিতে হস্তান্তর করা হয়েছে। 

অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স-এ লিখেছেন,’আসাম পুলিশ অনুপ্রবেশের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রেখেছে,৬ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে । তারা হল- জুমান, মহম্মদ সাহেব, হনুপা বেগম, মহম্মদ খলিল, সাইফুল রহমান ও রকি। তাদের সবাইকে অবিলম্বে সীমান্তের ওপারে ফিরিয়ে দেওয়া হয়েছে ।’ তিনি রাজ্য পুলিশের প্রশংসা করে লিখেছেন,’ভালো কাজ!’ 

এর দিন ৫-৬ আগে মেঘালয়্ব বিএসএফ ৫  বাংলাদেশী নাগরিককে আটক করেছে এবং বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্র পাচারের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করেছে ৷ ধৃতরা হল- মোঃ সাকিবুল বাসির (২০), আদনান মাহামোদ রোহিম (২২) এবং সজিব আহমেদ (১৭)। 

প্রসঙ্গত,আসন্ন প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ ভারত- বাংলাদেশ সীমান্তে ২০ দিনের “অপস অ্যালার্ট” অনুশীলন শুরু করার সময় ওই দলটি ধরা পড়ে ।। 

Previous Post

কলকাতায় একের পর এক বহুতল হেলে যাওয়ার ঘটনার মাঝে বেলঘড়িয়া আস্ত জলাশয় বুজিয়ে দেওয়ার ষড়যন্ত্র, সেনার সাহায্য নিয়ে আটকে দিল এনএইচএআই

Next Post

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সন্ত্রাসীকে সাব্যস্ত করল আসামের এনআইএ-এর বিশেষ আদালত

Next Post
আনসারুল্লাহ বাংলা টিমের ২ সন্ত্রাসীকে সাব্যস্ত করল আসামের এনআইএ-এর বিশেষ আদালত

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সন্ত্রাসীকে সাব্যস্ত করল আসামের এনআইএ-এর বিশেষ আদালত

No Result
View All Result

Recent Posts

  • শান্তিপুরে দোল মহোৎসবে খিচুড়ির  বিশাল কড়াই উল্টে গুরুতর দগ্ধ ৩ শিশু ও এক মহিলা
  • ঘুমন্ত অবস্থায় ৬২ বর্ষীয় স্বামীয় উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে তালা লাগিয়ে পালালো স্ত্রী, পরে আগুনে পোড়া লাশ উদ্ধার করল পুলিশ 
  • বিজেপির আনা বাংলাদেশী অনুপ্রবেশকারী অভিযোগে ভোটার তালিকা থেকে নাম খোয়ালেন দু’বারের তৃণমূল পঞ্চায়েত সদস্যা
  • স্বাধীন ভারতে প্রতিটি ভোটে মতাধিকার প্রয়োগ করেও আজ নির্বাচন কমিশনের তালিকায়  ’বিচারাধীন’ চিহ্নিত  ১০৪ বছরের প্রবীণ
  • বিজয় দেবেরকোন্ডার গ্রামে কনে রশ্মিকাকে জমকালো স্বাগত, গ্রামবাসীদের জন্য একটি বড় চমক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.