• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্থান অধিকৃত জম্মু-কাশ্মীরে পুলিশ-জনতা সংঘর্ষে মৃত ১৪,আহত অন্তত ১৮০, বহু নিখোঁজ

Eidin by Eidin
May 14, 2024
in আন্তর্জাতিক
পাকিস্থান অধিকৃত জম্মু-কাশ্মীরে পুলিশ-জনতা সংঘর্ষে মৃত ১৪,আহত অন্তত ১৮০, বহু নিখোঁজ
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক, মুজাফফরাবাদ(পিওকে) ,১৪ মে : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারনে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) জনরোষ চরম পর্যায়ে পৌঁছেছে। কয়েকদিন ধরেই সেখানে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে । বর্তমানে পিওকের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ । শুক্রবার থেকে পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের মুজাফফরাবাদসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। সোমবার টানা চতুর্থ দিনেরও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে পাকিস্তানি পুলিশ । সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে । মৃতদের মধ্যে একজন পুলিশের এসআই রয়েছেন । এযাবৎ আহত হয়েছে অন্তত ১৮০ জন । বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে দাবি করা হচ্ছে । 

প্রকৃতপক্ষে, দীর্ঘ কয়েক বছর ধরে স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) । তার উপর পাকিস্তানের উত্তরোত্তর মূল্যবৃদ্ধির কারনে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে ৷ পিওকে-তে সামাজিক কর্মী, ব্যবসায়ী এবং আইনজীবীদের দ্বারা গঠিত একটি যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং করের বৃদ্ধির বিরুদ্ধে রাজধানী মুজাফফরাবাদে একটি পদযাত্রার আহ্বান জানিয়েছিল। লক্ষাধিক বিক্ষোভকারী সোমবারও মুজাফফরাবাদ অভিমুখে তাদের লংমার্চ অব্যাহত রাখে । মিছিল থামাতে পুলিশ শক্তি প্রয়োগ করে । ফলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় । পুলিশ নির্বিচারে গুলি চালায়।  রবিবার পুলিশের এসআই আদনান কোরেশিকে জনতা গুলি করে হত্যা করে। সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে অনেক পুলিশ সদস্যও রয়েছে বলে খবর । 

পিওএকের সহিংস বিক্ষোভ পাকিস্তান সরকারকে নতজানু করে দিয়েছে। শাহবাজ শরীফ সরকার তাৎক্ষণিকভাবে পিওকে-র জন্য ২৩ বিলিয়ন টাকার বাজেট অনুমোদন করেছে। স্থানীয় সরকার বিদ্যুতের দাম ও রুটির দাম কমানোর ঘোষণা করেছে । ভিম্বার থেকে বিক্ষোভকারীদের একটি কনভয় সোমবার দিরকোট থেকে মুজাফফরাবাদে প্রবেশ করে। এই বিক্ষোভকারীরা মুজাফফরাবাদে বিধানসভা ঘেরাও করতে চলেছে। চতুর্থ দিনেও পিওকেতে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিক্ষোভকারীদের শান্ত করতে সক্রিয় হয়ে উঠেছেন । সোমবার বিক্ষোভকারী এবং স্থানীয় সরকারের সাথে আলোচনা করার পর, তিনি অবিলম্বে কার্যকরভাবে পিওকের জন্য ২৩  বিলিয়ন টাকার বাজেট অনুমোদন করেছেন ।।

Previous Post

রাজ্যপালের বিরুদ্ধে ওড়িশি নৃত্যশিল্পীর যৌন হেনস্তার তদন্ত প্রতিবেদন নবান্নে জমা করল লালবাজার

Next Post

সন্তানদের গোপনীয়তাকে সম্মান করার জন্য পাপারাজ্জিদের ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা-বিরাট

Next Post
সন্তানদের গোপনীয়তাকে সম্মান করার জন্য পাপারাজ্জিদের ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা-বিরাট

সন্তানদের গোপনীয়তাকে সম্মান করার জন্য পাপারাজ্জিদের ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা-বিরাট

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৫০০ টাকা বৃদ্ধিতে রাজ্য জুড়ে শবুজ আবীর খেলে ও নেচে  উদযাপন করল  তৃণমূলের প্রমীলা বাহিনী
  • গ্রিস জুড়ে বন্ধ করে দেওয়া হচ্ছে অবৈধ মসজিদ ও মাদ্রাসা ; বহিষ্কার করা হচ্ছে মুসলিম শরণার্থীদের 
  • প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়া সফর করবেন, পলাতক জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত 
  • ইরানে বিক্ষোভ দমনের নামে ২ দিনে খুন হওয়া ১৬৩ শিশু ও কিশোরের তালিকা প্রকাশ করেছে শিক্ষক ইউনিয়ন ; ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করল অস্ট্রেলিয়ান সিনেট 
  • পাকিস্তান খেলবে না, তাহলে কি মাঠেই যাবে না টিম ইন্ডিয়া? স্পষ্ট করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.