• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অনুগল্প : পরিক্রমণ

Eidin by Eidin
March 6, 2024
in ব্লগ
অনুগল্প : পরিক্রমণ
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

বিশ্ব ব্রহ্মান্ড নিত্য পরিবর্তনশীল।এই পরিবর্তনের সাথে সাথে আমাদের মানসিক অবস্থার ও পরিবর্তন ঘটে।মাঝে মধ্যে মনে হয় সত্যি আমরা কেউ ঠিকঠাক বেঁচে নেই। আবার কেউ হয়তো পুরোপুরি মরে ও যাই নি। তবু মাঝে মাঝে এসে যায় অসময়। তবুও আমরা উপলব্ধি করতে পারি জীবনের নানা অনুভূতির বৈচিত্র্য।

ভোর চারটে, বাতাসে শীতের পরশ। চারিদিকে অন্ধকার সরিয়ে হাল্কা আলোর আভাস। রাত্রির নিস্তব্ধতা ভেঙে পৃথিবীর অঙ্গিনায় শুরু হতে চলেছে কর্ম কোলাহল। পাখ – পাখালির পাখায় ফিরে এসেছে চঞ্চলতা। শুধু আমি যেন নিষ্কর্মা শুয়ে আছি রোগ সজ্জায়। নেই কোন তাড়া, জীবন ঘড়িতে নেই ঢং ঢং শব্দ। কিছুক্ষন পর দেখলাম দুটো চড়ুই জানালায় শুরু করেছে নৃত্য।ওরা যেনো আমাকে জানাতে এসেছে প্রভাতী শুভেচ্ছা।
একতলায় ঝুপ করে শব্দ, সাথে সাইকেলের বেল বাজতেই বুঝলাম খবরের কাগজ ও দুধে এসে গেল। নিজের তলায় সবাই এখনো ঘুমের দেশে। আমি একাই জেগে বাস্তবে। আজ অনুভূতিগুলো বেশ প্রখর। মাথার মধ্যে ভিড় জমাচ্ছে নানা পুরনো স্মৃতি। স্মৃতির নকশীকাঁথাটা শীতকাতুরে শরীরে জড়িয়ে নিলাম। আর পাড়ি দিলাম শৈশবের দিনগুলো থেকে সেই চেনা পথগুলোতে যেখানে মিলেমিশে একাকার হয়ে অাছে আমাদের বসন্তের গল্পগুলো।

সবার জীবনে বুঝি বসন্তের একটা গল্প থাকে। হিমেল হেমন্তে বসন্তের গল্প কেমন খাপছাড়া লাগছে। তবুও পড়তে শুরু করলাম সবটা। পড়া বলতে রোমন্থন করা। দেখলাম মনের কোণে মেঘ জমলো আবার বৃষ্টিও হলো কয়েক দফা। হঠাৎ দেখি মন রাজ্যে ঋতু চক্রের পরিক্রমণ সম্পূর্ণ হয়ে, আবার এসে গেছি বসন্তে। বেশ ভালো লাগছে।আজ শরীরটা বেশ সতেজ। ভালোলাগা গুলো এসে জমছে আমার চারিপাশে রং বেরঙের আবির মেখে। দোল মঞ্চের ধারে ওই কৃষ্ণচূড়া সেজে উঠেছে আগুন সাজে। মায়ের আদর মাখা ডাকে সাড়া দিতেই স্বপ্ন ভঙ্গ হলো।।

Previous Post

আনন্দ-রাধিকার বিয়েতে এই কান্ড ঘটালেন দক্ষিনি সুপারস্টার রজনীকান্ত, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

Next Post

‘জয় শ্রীরাম এবং ভারত মাতার বিজেপির আদর্শকে কখনই গ্রহণ করবে না তামিলনাড়ু : ডিএমকে সাংসদ

Next Post
‘জয় শ্রীরাম এবং ভারত মাতার বিজেপির আদর্শকে কখনই গ্রহণ করবে না তামিলনাড়ু : ডিএমকে সাংসদ

'জয় শ্রীরাম এবং ভারত মাতার বিজেপির আদর্শকে কখনই গ্রহণ করবে না তামিলনাড়ু : ডিএমকে সাংসদ

No Result
View All Result

Recent Posts

  • সংযুক্ত আরব আমিরাতে গিয়ে অজানা কারনে গ্রেপ্তার অভিনেত্রী সেলিনা জেটলির ভাই, ১৬ মাসেরও বেশি সময় কেটে গেলেও এখনো কোনো হদিশ করতে পারেনি পরিবার 
  • ‘বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ : SIR নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
  • আয়ুষ্য সূক্তম্ : দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, এবং শারীরিক-মানসিক সুস্থতা লাভের জন্য পাঠ করা হয়
  • “কান্দাহারের দৈত্য” : বাস্তব ঘটনা নাকি বাইবেলকে মহিমান্বিত করতে মার্কিন সেনার কল্পকাহিনী ?  
  • দ্বিতীয়বারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আরসিবি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.