• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাঁকুড়ার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ-বাড়ি ভাঙচুর-বোমাবাজি, গ্রেফতার ৭

Eidin by Eidin
May 30, 2021
in রাজ্যের খবর
বাঁকুড়ার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ-বাড়ি ভাঙচুর-বোমাবাজি, গ্রেফতার ৭
5
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,৩০ মে : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকার বেলিয়াড়া গ্রাম । শনিবার রাতভর ব্যাপক বোমাবাজি চলে গ্রামে । পাশাপাশি আটটি বাড়িতে ব্যাপক ভাঙ্গচুর চালানো হয়েছে বলে অভিযোগ । খবর পেয়ে বিষ্ণুপুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী গ্রামে পৌঁছোয় । পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গেছে । এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে উলিয়াড়া অঞ্চল তৃণমূল সভাপতি রুস্তম আলি খানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । রবিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ আগষ্ট খুন হন উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বেলিয়াড়া অঞ্চলের বাসিন্দা তৃণমূল নেতা বাবর আলি শেখ । খুনের ঘটনায় নাম জড়ায় বর্তমান পঞ্চায়েত প্রধান তসমিরা খাতুনের স্বামী তৃণমূল নেতা রহিম মণ্ডলের । পুলিশ তাঁকে গ্রেফতার করে । তার পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা চলছিল । শেষে শনিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । রবিবার সকালে দেখা গেল চাপা আতঙ্ক রয়েছে এলাকায় । ফের যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটতে পারে তার জন্য মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।
মৃত বাবর আলি শেখের মেয়ে মামনি খাতুনের দাবি, ‘বাবাকে খুনের ঘটনা দেখেছিল আমার ভাই। তাই ভাইকে সরিয়ে দিতেই ওরা এই আক্রমণ চালায় । বাবাকে খুনের ঘটনায় সামসো পালোয়ান,রহিম শেখ ও বিষ্ণুপুর ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি সেলিম পালোয়ানরাও যুক্ত ছিল ।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সেলিম পালোয়ান । তাঁর দাবি, ‘আমি ঐ ঘটনায় যুক্ত নই । আমার বিরুদ্ধে সম্পুর্ন ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে ।’ শনিবার রাতের ঘটনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘বিষয়টি শুনেছি । বিস্তারিত জেনে তবেই এবিষয়ে মন্তব্য করব ।’।

Previous Post

নিখোঁজ বধুকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ

Next Post

মঙ্গলকোটে মারুতির পিছনে ধাক্কা লরির, শিশুসহ আহত ২

Next Post
মঙ্গলকোটে মারুতির পিছনে ধাক্কা লরির, শিশুসহ আহত ২

মঙ্গলকোটে মারুতির পিছনে ধাক্কা লরির, শিশুসহ আহত ২

No Result
View All Result

Recent Posts

  • ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
  • ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে আরও একটি রুশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৪৪৫ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার 
  • চাঁচলে রামনবমীর শোভাযাত্রায় জল বিতরণ করে “হিন্দু-মুসলিম ভাই, ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই” বার্তা দিলেন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি 
  • ইংল্যান্ডে ১২ বছরের মেয়েকে অপহরণ ও ধর্ষণের আসামি  আফগান শরণার্থী আহমদ মুলাখিলকে ১৬ বছরের কারাদণ্ড
  • “মমতা ব্যানার্জির শাসনাকালে পশ্চিমবঙ্গ আইনহীন রাজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রশাসন চালায় গুন্ডারা” : রানাঘাটে ভোটকর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.