• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামে নিজের পোলট্রি ফার্ম থেকে নিখোঁজ ব্যবসায়ী, খুনের আশঙ্কা পরিবারের

Eidin by Eidin
August 8, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
কেতুগ্রামে নিজের পোলট্রি ফার্ম থেকে নিখোঁজ ব্যবসায়ী, খুনের আশঙ্কা পরিবারের
8
SHARES
112
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ আগস্ট : নিজের পোলট্রি ফার্ম থেকে নিখোঁজ হয়ে গেলেন এক পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সিলুড়ি গ্রামের এক ব্যবসায়ী । নিখোঁজ ব্যবসায়ীর নাম সুজিত দত্ত (৩২) । খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) ধ্রুব দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় । কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনো হদিশ করতে পারেনি পুলিশ । পরিবারের আশঙ্কা সুজিতবাবুকে খুন করা হয়েছে ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,কেতুগ্রাম থানার সিলুড়ি গ্রামের বাসিন্দা সুজিত দত্ত দীর্ঘদিন ধরে পোলট্রি ফার্ম চালিয়ে আসছেন । বাড়ির অদূরে মাঠের মাঝে রয়েছে তাঁর ফার্মটি । মুরগির দেখভাল করা ও পাহাড়া দেওয়ার জন্য রাতে ফার্মেই ঘুমতে যেতেন সুজিত । পরের দিন সকালে বাড়ি ফের বাড়ি ফিরে আসতেন । প্রতিদিনের মত সোমবার রাতেও ফার্মে ঘুমতে গিয়েছিলেন ওই যুবক । কিন্তু আজ মঙ্গলবার অনেক বেলা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে যায় ।
নিখোঁজ ব্যবসায়ীর মা কণিকা দত্ত বলেন,’ছেলে ফার্মের যে ঘরে ঘুমতো সেই ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পাই । ঘরের বিছানা ও বালিশের নীচে রক্তও দেখতে পাওয়া যায় । আমার সন্দেহ কেউ বা কারা আমার ছেলেকে খুন করেছে ।’
জানা গেছে,ওই যুবকের সন্ধানে আশপাশের এলাকায় বহু খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি । শেষে কেতুগ্রাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশ জানিয়েছে,নিখোঁজ যুবকের সন্ধান চলছে ।।

Previous Post

কবিতা : অন্য কৃষ্ণকলি..

Next Post

‘মুসলিমদের বয়কট’ করার সিদ্ধান্ত নিল হরিয়ানার ১৪ টি গ্রাম পঞ্চায়েত, জানানো হয়েছে পুলিশ ও প্রশাসনকে

Next Post
‘মুসলিমদের বয়কট’ করার সিদ্ধান্ত নিল হরিয়ানার ১৪ টি গ্রাম পঞ্চায়েত, জানানো হয়েছে পুলিশ ও প্রশাসনকে

'মুসলিমদের বয়কট' করার সিদ্ধান্ত নিল হরিয়ানার ১৪ টি গ্রাম পঞ্চায়েত, জানানো হয়েছে পুলিশ ও প্রশাসনকে

No Result
View All Result

Recent Posts

  • বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল উদ্বোধনী ম্যাচের জন্য কড়া নিরাপত্তা, মুখোমুখি হবে আরসিবি ও এসআরএইচ 
  • “পাকিস্তান প্রেমী” অভিনেতা সলমন খানকে “ঘৃণার যোগ্য” পর্যন্ত ভাবেন না গায়ক অভিজিৎ 
  • বাসন্তীর যে জায়গায় বিজেপির মিছিলের উপর “হামলা হয়েছিল আজ সেখানেই রামনবমীর শোভাযাত্রা করার কথা ঘোষণা করল হিন্দু সংহতি  
  • এনসিপি-র প্রবীণ নেতা ও মন্ত্রী নরহরি জিরওয়ালের যৌন মিলনের ভিডিও ভাইরাল 
  • ৩৬ বছরে এই প্রথম হিন্দুদের সঙ্গে রাম নবমী উদযাপনে যোগ দিলেন মুসলমানরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.