• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জিহাদি হামলার শিকার উদয়পুরের কানহাইয়া লালকে নিয়ে হিন্দি ছবি তৈরির প্রস্তুতি

Eidin by Eidin
June 26, 2023
in দেশ
জিহাদি হামলার শিকার উদয়পুরের কানহাইয়া লালকে নিয়ে হিন্দি ছবি তৈরির প্রস্তুতি
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৬ জুন : নূপুর শর্মাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় দুই ইসলামি জিহাদি মিলে রাজস্থানের উদয়পুরের দর্জি কানহাইয়ালাল সাহুকে শিরোচ্ছেদ করে খুন করেছিল গাউস মহম্মদ ও রিয়াজ আত্তারি নামে দুই জিহাদি । গত বছরের ২৮ জুন উদয়পুরের মালদাস স্ট্রিটে নিজের দোকানেই নৃশংসভাবে খুন হন কানহাইয়ালাল । খরিদ্দারের ছদ্মবেশে গিয়েছিল দুই খুনি । শুধু তাইই নয়,খুন করার পর হত্যায় ব্যবহৃত ছুরি হাতে হাসিমুখে ভিডিও করেছিল ওই দুই ইসলামি জিহাদি । এই হত্যাকাণ্ডের পর দেশবিদেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । সবাই একবাক্যে এই গণহত্যার নিন্দা জানায় । ঘটনার পররেই দুই খুনিকে গ্রেফতার করে পুলিশ । বর্তমানে তারা কারাগারে বন্দি রয়েছে । ওই দুই জিহাদির সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এবং আজমির দরগার চিশতিদের সঙ্গে যোগসূত্রও সামনে আসে ।
কানহাইয়ালাল হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হতে চলেছে, এমন পরিস্থিতিতে এই পুরো ঘটনার উপর চলচিত্র নির্মানের প্রস্তুতি নেওয়া হচ্ছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের প্রোডাকশন হাউসের একটি দল বুধবার (২৮ জুন, ২০২৩) রাজস্থানের উদয়পুরে পৌঁছাবে । এই দলটি কানহাইয়ালালের বাড়িও যাবে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলবে । দলটি উদয়পুরে পৌঁছে এই হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত সমস্ত মানুষের সাথে কথা বলবে । এমনকি রাজসমন্দের যে দুই যুবক অভিযুক্তদের ধরতে পুলিশকে সহায়তা করেছিল, তাদেরও দেখানো হবে ছবিটিতে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,কানহাইয়ালালের বড় ছেলে যশ জানিয়েছেন, ‘জানি ফিরনক্স’ নামের একটি কোম্পানি থেকে তাকে ফোন করা হয়েছিল । পরিচালক অমিত জনি এই বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন । যশ তাদের পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলতে বলে । শেষে পরিবার রাজি হয় এবং ছবিটি নির্মাণের অনুমতি দেয় । এদিকে ‘দ্য কাশ্মীরা ফাইল’ ও ‘কেরালা স্টোরি’র মতই উদয়পুরের দর্জি কানহাইয়ালাল সাহু হত্যাকাণ্ডের উপর নির্মিত ছবিটি বক্স অফিসে আলোড়ন তুলবে বলে মনে করা হচ্ছে ।।

Previous Post

“নিরাপত্তার অভাবে ধীরে ধীরে দেশ ছাড়ছে বাংলাদেশের হিন্দুরা”- জানালেন বিএনপি নেতা

Next Post

পরকীয়ার জেরে স্বামীকে খুন, ঘটনার তিন মাস প্রেমিকসহ গ্রেফতার স্ত্রী

Next Post
পরকীয়ার জেরে স্বামীকে খুন, ঘটনার তিন মাস প্রেমিকসহ গ্রেফতার স্ত্রী

পরকীয়ার জেরে স্বামীকে খুন, ঘটনার তিন মাস প্রেমিকসহ গ্রেফতার স্ত্রী

No Result
View All Result

Recent Posts

  • ‘হস্তমৈথুনরত মানব’ : ২,০০০ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহর ধ্বংস হওয়ার আগে হস্তমৈথুন রত অবস্থায় মৃত্যু হওয়া এক যুবকের দেহাবশেষ বিজ্ঞানকে বদলে দিয়েছে 
  • নাবালিকা মেয়েদের ওপর যৌন নিপীড়ন: কেরালার ক্রিকেট কোচের ৯৯ বছরের কারাদণ্ড 
  • তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 
  • বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 
  • বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.