• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় খতম এক সন্ত্রাসবাদী, টানা ৪ দিন ধরে যৌথ বাহিনীর অভিযান চলছে রাজৌরিতে

Eidin by Eidin
May 6, 2023
in দেশ
জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে শহীদ ৫ জওয়ান
4
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৬ মে : শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় এক সন্ত্রাসবাদীকে এনকাউন্টারের খতম করেছে নিরাপত্তা বাহিনী । জম্মু-কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,বারামুল্লার কুঞ্জর এলাকায় ওই সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবর আসার পর সেখানে অভিযান চালায় যৌথবাহিনী । সন্ত্রাসবাদীকে বাহিনী চারদিক দিয়ে ঘিরে ফেললে সে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । তখন পালটা গুলিতে খতম হয় ওই সন্ত্রাসবাদী । তবে ওই সন্ত্রাসবাদীর পরিচয় ও সে কোন সংগঠনের সাথে যুক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে গুহার মধ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের সাথে শনিবার ভোররাতে ফের গোলাগুলি শুরু হয়েছে । সেনাবাহিনীর নর্দান কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে জম্মু অঞ্চলের ভাটা ধুরিয়ানের তোতা গালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে অতর্কিত হামলায় জড়িত একদল সন্ত্রাসীকে নির্মূল করতে সেনা সদস্যরা গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, “রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে চলমান অভিযানের সময় শুক্রবার ভোর ১.১৫ নাগাদ সন্ত্রাসবাদীদের উপস্থিতির বিষয়ে জানতে পারা যায় । তারপর থেকেই অভিযান চলছে ।’ রাজৌরি জেলার ঘন জঙ্গল অধ্যুষিত কান্দি এলাকায় শুক্রবার সন্ত্রাসবাদীদের ছোড়া বোমা বিস্ফোরণে পাঁচ সেনা সৈন্য শহীদ হয় এবং একজন আধিকারিক আহত হয়েছেন । সেনা জানিয়েছে, সন্ত্রাসবাদীদের নির্মুল না করা পর্যন্ত এই অভিযান চলবে ।।

Previous Post

কবিতা : অক্ত রেনাঃ গনং

Next Post

“ভারত এবং পাকিস্তান একই নৌকার যাত্রী নয়”-পাক বিদেশমন্ত্রীর সফরের পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার ধারনা প্রত্যাখ্যান করলেন এস জয়শঙ্কর

Next Post
“ভারত এবং পাকিস্তান একই নৌকার যাত্রী নয়”-পাক বিদেশমন্ত্রীর সফরের পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার ধারনা প্রত্যাখ্যান করলেন এস জয়শঙ্কর

"ভারত এবং পাকিস্তান একই নৌকার যাত্রী নয়"-পাক বিদেশমন্ত্রীর সফরের পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার ধারনা প্রত্যাখ্যান করলেন এস জয়শঙ্কর

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.