• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

খুলনায় ১৩ বছরের হিন্দু কিশোরীকে প্রকাশ্য রাস্তা থেকে তুলে নিয়ে গেল ২ মুসলিম যুবক

Eidin by Eidin
May 5, 2023
in আন্তর্জাতিক
খুলনায় ১৩ বছরের হিন্দু কিশোরীকে প্রকাশ্য রাস্তা থেকে তুলে নিয়ে গেল ২ মুসলিম যুবক
অপহৃতা কিশোরী ।
5
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,খুলনা(বাংলাদেশ),০৫ মে : বাংলাদেশে ফের এক হিন্দু কিশোরীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণের অভিযোগ উঠল । এবারে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় । বছর তেরোর ওই কিশোরীর বাবা এনিয়ে ডুমুরিয়া থানায় সালমান শেখ (১৯),রসুল শেখ(২৩), নামে দুই যুবক এবং মোস্তফা শেখ (৫৫) নামে এক প্রৌঢ়ের বিরুদ্ধে অপহরণের মামলা রজু করেছে । ধৃতরা প্রত্যেকেই ডুমুরিয়া থানার তালতলা এলাকার বাসিন্দা । গত মঙ্গলবার(২ মে ২০২৩) ঘটনার পর শুক্রবার সকাল পর্যন্ত অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ ।
জানা গেছে,ডুমুরিয়া থানার তালতলার বাসিন্দা ওই কিশোরী স্থানীয় কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী । কিশোরীর বাবা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,তালতলার বাসিন্দা সালমান শেখ বিগত ৬ মাস ধরে তার মেয়েকে স্কুল যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিল । এমনকি সে অশ্লীল অঙ্গ ভঙ্গী ও তার মেয়েকে কুপ্রস্তাবও দিত । তার সেই নোংরা প্রস্তাবে রাজি না হয়ে মেয়ে তাকে
বিষয়টি জানিয়ে দেয় । এরপর তিনি মেয়েকে বিরক্ত না করার জন্য সালমানের কাছে অনুরোধ করেন । পাশাপাশি রসুল শেখ ও মোস্তফা শেখকেও বিষয়টি অবহিত করেন যাতে সালমান তার মেয়েকে যেন আর উত্যক্ত না করে । কিন্তু রসুল ও মোস্তফা মূল অভিযুক্তকে বোঝানোর পরিবর্তে তার মেয়েকে আরও উত্যক্ত করতে উৎসাহিত করে ।
অপহৃতা কিশোরীর বাবার অভিযোগ,গত মঙ্গলবার তার মেয়ে প্রতিদিনের মত স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল । সকাল প্রায় সাড়ে ৯ টা নাগাদ মেয়ে যখন স্কুলের সামনে আসে তখন আগে থেকে দুটি মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করা সালমান শেখ ও রসুল শেখ তার মেয়েকে জোর করে তুলে নিয়ে নিয়ে যায় । মেয়ে তখন চিৎকার করে উঠলে স্থানীয় বাসিন্দা পিয়া সরদার,কৃষ্ণপদ মন্ডল ও সুমিত্রা মন্ডলসহ অনেকে ছুটে এসে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে । কিন্তু তারা ব্যর্থ হয় ।
অপহৃতা কিশোরীর বাবা বলেন,’আমি আমার মেয়েকে ওই যুবকের কবল থেকে উদ্ধারের অনেক চেষ্টা করেছি । সালমান শেখের পরিবারের লোকজনকেও অনুরোধ করেছি । কিন্তু তারা আমার মেয়েকে ফিরিয়ে দিতে রাজি হয়নি । তাই বাধ্য হয়ে থানায় অপহরণের মামলা রজু করেছি ।’ তিনি তার মেয়েকে অবিলম্বে উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ।।

Previous Post

বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে ভারত

Next Post

“কংগ্রেস সন্ত্রাসী মানসিকতা সম্পন্নদের সাথে পিছনের দরজা দিয়ে রাজনৈতিক দর কষাকষি করছে”- প্রধানমন্ত্রী

Next Post
“কংগ্রেস সন্ত্রাসী মানসিকতা সম্পন্নদের সাথে পিছনের দরজা দিয়ে রাজনৈতিক দর কষাকষি করছে”- প্রধানমন্ত্রী

"কংগ্রেস সন্ত্রাসী মানসিকতা সম্পন্নদের সাথে পিছনের দরজা দিয়ে রাজনৈতিক দর কষাকষি করছে"- প্রধানমন্ত্রী

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.