• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কিশোরীকে অপহরণ, আর্থিক প্রতারণাসহ ৩ পৃথক অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ

Eidin by Eidin
May 5, 2023
in রাজ্যের খবর
কিশোরীকে অপহরণ, আর্থিক প্রতারণাসহ ৩ পৃথক অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ
7
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ মে : কিশোরীকে অপহরণ,আর্থিক প্রতারণাসহ ৩ পৃথক অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । কিশোরীকে অপহরণে অভিযুক্ত হল ভাতার থানার বলগোনা এলাকার বাসিন্দা মিনারুল শেখ(২৫),আর্থিক প্রতারণা মামলায় ধৃত ভাতারের শিকারপুরের বাসিন্দা শেখ হাফিজুল হক এবং তৃতীয় ধৃতের নাম সন্দীপ দাস । মন্তেশ্বর থানার হারগাছা এলাকার বাসিন্দা সন্দীপকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে,ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা ১৪ বছরের এক কিশোরী দিন দুয়েক আগে নিখোঁজ হয়ে যায় । পরে পরিবারের লোকজন জানতে পারে কিশোরীর নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে মিনারুল শেখের ভূমিকা রয়েছে । নিখোঁজ কিশোরীর পরিবার এনিয়ে থানায় অপহরণের মামলা রজু করলে বুধবার রাতে বলগোনা এলাকা থেকে অভিযুক্ত মিনারুলকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি কিশোরীকে উদ্ধার করা হয় ।
অন্যদিকে ভাতারের শালকুনি গ্রামের বাসিন্দা ভবানীপ্রসাদ মুখার্জী নামে এক ব্যক্তির তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দ্বিতীয় ধৃত শেখ হাফিজুল হকের বিরুদ্ধে । বৃদ্ধ এনিয়ে থানায় এফআইআর রজু করলে বুধবার অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করে পুলিশ ।
তৃতীয় ঘটনায় ধৃত সন্দীপ দাসকে মাসখানেক আগে ভাতারের শিকোত্তোর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, সেই সময় কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছিল । তাদের জেরা করে পুলিশ সন্দীপের নাম জানতে পারে । অবশেষে বুধবার রাতে ভাতারের বলগোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।।

Previous Post

কবিতা : সুদিন

Next Post

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসবাদী হামলা

Next Post
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসবাদী হামলা

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসবাদী হামলা

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.