• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জেলা পরিষদের সদস্যা স্ত্রী গুরুত্ব দিচ্ছে না, দলীয় নেতাকে ফোন করে দু:খের কাহিনী শোনালেন তৃণমূল কর্মী

Eidin by Eidin
May 4, 2023
in রাজ্যের খবর
জেলা পরিষদের সদস্যা স্ত্রী গুরুত্ব দিচ্ছে না,  দলীয় নেতাকে ফোন করে দু:খের কাহিনী শোনালেন তৃণমূল কর্মী
8
SHARES
120
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ মে : একদিকে দলে কোনো গুরুত্ব নেই । অন্যদিকে জেলা পরিষদের সদস্যা স্ত্রী ‘গুরুত্ব দিচ্ছে না’, ‘সর্বদা ঝগড়া করছে’, ‘প্রতিনিয়ত কুকুর-ছাগলের মত আচরণ করছে’,’ডিভোর্স দেবে বলছে’- দলীয় নেতাকে ফোন করে এমনই দু:খের কাহিনী শোনালেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অমরারগড়ের বাসিন্দা সঞ্জয় রাজা নামে এক তৃণমূল কর্মী । আউশগ্রামের ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরূপ মির্ধাকে ফোন করে সঞ্জয়বাবু অনুরোধ করেন,’একটা ভালো পাত্রী দ্যাখো, আমিই বা এভাবে হ্যারাসমেন্ট সহ্য করে কেন এখানে পড়ে থাকবো ?’ এদিকে দুই তৃণমূল কর্মীর এই প্রকার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলার রাজনৈতিক মহলে ।
প্রসঙ্গত,রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামেও শাসকদল তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । আগে কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোটের পাশাপাশি আউশগ্রামের দলের সাংগঠনিক দায়িত্ব সামলাতেন অনুব্রত মণ্ডল । কিন্তু তিনি গরু পাচার মামলায় জেলে যাওয়ার পর থেকেই আউশগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে । আর সেটা আরও স্পষ্ট হয়ে গেছে তৃণমূল কর্মী সঞ্জয় রাজা ও অরূপ মির্ধার কথোপকথনের মধ্য দিয়ে । সঞ্জয়বাবুর অভিযোগ, বর্তমানে ব্লকের তৃণমূলের নেতারা তার স্ত্রীর কথা শুনে চলে । ফলে তিনি দলে কোনো গুরুত্ব পাচ্ছেন না । কেউ তার কথা শোনে না । এমনকি দলে কোনো একটা পদের ব্যবস্থা করে দেওয়ার জন্য দলীয় নেতৃত্বের কাছে অরূপ মির্ধাকে প্রস্তাব রাখার জন্যও অনুরোধ করেন সঞ্জয় রাজা ।

দুই তৃণমূল কর্মীর কথোপকথন শুনুন 👇


যদিও অডিওটি ভাইরাল হওয়ার পর বিতর্কের সৃষ্টি হতে সঞ্জয় রাজা বলেন,’আমি অরূপের ঠাট্টা ইয়ার্কি করে ওই সমস্ত কথা বলেছি । এই ধরনের ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করে ভাইরাল করা হবে তা কল্পনাও করিনি ।’ অন্যদিকে স্বামীর এই কথোপকথন প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন জেলাপরিষদের সদস্যা কাকলী রাজা । তিনি বলেন,’আমি ভালোবেসে দল করি । তাই আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয় সেটা নিষ্ঠার সঙ্গে পালন করি । এসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ।’।

Previous Post

সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত মণিপুর, হিন্দুদের উপর খ্রিস্টানদের হামলা, ব্যাপক অগ্নিসংযোগ

Next Post

বাবা রোগে শয্যাশায়ী, টোটো চালিয়ে পরিবারের অন্নের সংস্থান করছে সপ্তম শ্রেণীর ছাত্রী

Next Post
বাবা রোগে শয্যাশায়ী, টোটো চালিয়ে পরিবারের অন্নের সংস্থান করছে সপ্তম শ্রেণীর ছাত্রী

বাবা রোগে শয্যাশায়ী, টোটো চালিয়ে পরিবারের অন্নের সংস্থান করছে সপ্তম শ্রেণীর ছাত্রী

No Result
View All Result

Recent Posts

  • স্ত্রী-পুরুষের চুম্বনে কি উপকার জানেন ? চুম্বন সম্পর্কে এই ১০টি মনস্তাত্ত্বিক তথ্য জানলে অবাক হয়ে যাবেন 
  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.