• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কালনায় দুষ্কৃতিদের ছুরিতে জখম প্রৌঢ় ব্যবসায়ীর

Eidin by Eidin
March 30, 2021
in খেলার খবর
কালনায় দুষ্কৃতিদের ছুরিতে জখম প্রৌঢ় ব্যবসায়ীর
6
SHARES
88
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ মার্চ : টাকা চেয়ে না মেলায় পেটে ছুরি চালিয়ে এক প্রাতভ্রমণকারী প্রৌঢ়কে জখম করে পালালো দুষ্কৃতিরা।গুরুতর জখম অবস্থায় প্রৌঢ় ব্যবসায়ী কার্তিক বসাক কে উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনার ধাত্রীগ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মহলে। প্রৌঢ়র পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রৌঢ় কার্তিক বসাক পেশায় একজন তাঁত ব্যবসায়ী।প্রতিদিন সকালে তিনি প্রাতভ্রমণে বের হতেন ।রবিবার সকালেও তিনি প্রাতভ্রমণে বের হন।অভিযোগ প্রৌঢ়কে একা পেয়ে দুষ্কৃতিরা তার মুখ চেপে ধরে টাকারও দাবি করে । প্রৌঢ় টাকা দিতে না চাওয়ায় দুস্কৃতিরা তার পেটে ছুরি চালিয়ে দেয়।প্রৌঢ় কার্তিক বাবু জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মরে গেছে ভেবে দুষ্কৃতিরা তাকে টেনে হিঁচড়ে তাঁর বাড়ির কাছে নিয়ে যায় ।সেখানে শৌচাগারের কাছে প্রৌঢ় কে ফেলে দিয়ে তার উপর ত্রিপল চাপা দিয়ে দিয়ে দুস্কৃতিরা পালিয়ে যায় বলে অভিযোগ ।
এদিকে অনেক বেলা হয়ে গেলেও কার্তিক বাবু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন । ওইদিন সন্ধ্যায় মারাত্মক জখম আবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে কালনা সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ।প্রৌঢ়র ছেলে সুভাষ বসাক বলেন,‘গোটা ঘটনার কথা উল্লেখ করে তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ।।

Previous Post

আউশগ্রামে দুই আদিবাসী কিশোরীকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে গনধর্ষন ! অভিযুক্ত ৫ যুবকের সন্ধানে পুলিশ

Next Post

বর্ধমান দক্ষিনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গোঁজ প্রার্থী হয়ে মনোনয়ন জমা সাসপেন্ড হওয়া বিজেপি নেতার

Next Post
বর্ধমান দক্ষিনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গোঁজ প্রার্থী হয়ে মনোনয়ন জমা সাসপেন্ড হওয়া বিজেপি নেতার

বর্ধমান দক্ষিনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গোঁজ প্রার্থী হয়ে মনোনয়ন জমা সাসপেন্ড হওয়া বিজেপি নেতার

No Result
View All Result

Recent Posts

  • কর্ণাটকে সংসার ফেঁদে বসা পাকিস্তানি মহিলা ফারহানাজ ও ছেলে মহম্মদ ফারদিন খান, বানিয়ে ফেলেছে আধার ও ভোটার আইডি 
  • ২০১৩ সালে পদ্মভূষণ প্রত্যাখ্যান করা গায়িকা এস জানকী প্রয়াত হয়েছেন, তিনি ১৭টি ভাষায় ৪৮,০০০ গান গেয়েছেন 
  • অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য সরকার 
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অশ্লীল ভাষায় আক্রমণ ও দেশ বিরোধী রিলস পোস্ট করে গ্রেপ্তার চাঁচলের কনটেন্ট ক্রিয়েটর যুবতি 
  • ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.