• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশে ফের ধর্মনিন্দার নামে জেলে পাঠানো হল এক হিন্দু যুবককে

Eidin by Eidin
April 2, 2023
in আন্তর্জাতিক
বাংলাদেশে ফের ধর্মনিন্দার নামে জেলে পাঠানো হল এক হিন্দু যুবককে
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাগেরহাট(বাংলাদেশ),০২ মার্চ : ফের ধর্মনিন্দার নামে জেলে পাঠানো হল বাংলাদেশের হিন্দু যুবককে । ঘটনাটি বাংলাদেশের বাগেরহাট-রামপাল উপজেলার । হতভাগ্য ওই যুবকের নাম তমাল পাল (১৯) । তমাল উপজেলার কামাল ফিলিং স্টেশন এলাকার বাসিন্দা রবিন পালের সন্তান । রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা মোহম্মদ আখতার শেখ নামে এক ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে রামপাল থানার পুলিশ প্রথমে তমালকে তড়িঘড়ি আটক করে থানায় আনে । পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় । শুক্রবার(৩১ মার্চ ২০২৩) সকালে ধৃত যুবককে বাগেরহাট আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয় ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,মোহম্মদ আখতার শেখের অভিযোগ যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় সে যখন রামপাল উপজেলার খুলনা- মোংলা মহাসড়ক সংলগ্ন ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল তখন তমাল পালের সঙ্গে তার দেখা হয় । তমাল ইসলাম ধর্ম ও রমজানের রোজার তৎপর্য নিয়ে ধর্ম বিরোধী বিরূপ মন্তব্য করতে থাকেন । তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে বলে,’আমি যা বলেছি ঠিক বলেছি’ । এ কথা কাউকে জানালে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে সে পালিয়ে যায় বলে দাবি আখতার শেখের ।
এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ আখতার শেখের এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন । তাঁদের কথায়,পূর্ব পরিচিত এক ব্যক্তির কাছে হঠাৎ করে কেন ইসলাম ধর্ম ও রমজানের রোজা পালন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে যাবে তমাল ? আর ব্যক্তিগত আলাপচারিতায় যদি সে আখতার শেখের কাছে ওই ধরনের কথা বলেও থাকে তাহলে সেটা কি সকলের স্বার্থে গোপন করা যেত না ?
পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে । জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে তমাল পালের সঙ্গে কথোপকথনের অব্যবহিত পরেই সোজা রামপাল থানায় গিয়ে পুলিশের কাছে ধর্মনিন্দার মৌখিক অভিযোগ জানায় মোহম্মদ আখতার শেখ । আর তার কাছ থেকে একথা শুনেই কালবিলম্ব না করে তমালকে বাড়ি থেকে তুলে থানায় আনে পুলিশ । ঘটনার সত্যতা যাচাই না করে কেন ওই হিন্দু যুবককে গ্রেফতার করা হল,তা নিয়েও প্রশ্ন উঠছে এলাকায় ।
প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ধর্মনিন্দার নামে ফাঁসানোর অভিযোগ নতুন কোনো ঘটনা নয় । কোনো হিন্দুর জমিজায়গা দখল করতে,ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিতে বা তাকে দেশ ছাড়া করার জন্য সাধারণত ধর্মনিন্দাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে দু’দেশের ইসলামি মৌলবাদীরা । ওই দুই মুসলিম রাষ্ট্রের বহু হিন্দু ধর্মনিন্দার মিথ্যা অভিযোগের ভিত্তিতে বিনা অপরাধে কারাদণ্ড ভোগ করছেন ।।

Previous Post

সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতার তালিকার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Next Post

“হিজাব না পরলেই নির্দয়ভাবে বিচার করা হবে”- ইরানের বিচার বিভাগের প্রধান

Next Post
“হিজাব না পরলেই নির্দয়ভাবে বিচার করা হবে”- ইরানের বিচার বিভাগের প্রধান

"হিজাব না পরলেই নির্দয়ভাবে বিচার করা হবে"- ইরানের বিচার বিভাগের প্রধান

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলবেন না আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ 
  • কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আই এস-এর প্রধান কেন্দ্র হয়ে উঠেছে পাকিস্তান : তালেবান-অনুমোদিত সংবাদমাধ্যমের রিপোর্ট 
  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.