• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মায়ের জন্য মাঠে শাক তুলতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Eidin by Eidin
March 31, 2023
in রাজ্যের খবর
মায়ের জন্য মাঠে শাক তুলতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মন্তেশ্বর থানায় মৃতদেহ ঘিরে নিহতের আত্মীয়স্বজন । শুক্রবার ।
9
SHARES
125
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),৩১ মার্চ : মায়ের জন্য মাঠে শাক তুলতে গিয়ে জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পুটসুরি অঞ্চলের আজাননগর গ্রামের মাঠে । নিহত যুবকের নাম ফিরাদৌস শেখ(৩৬) । নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজাননগর গ্রামের বাসিন্দা ফিরাদৌস শেখের মা বেশ কিছুদিন ধরে রক্তাল্পতা জনিত সমস্যায় ভুগছেন । এই সমস্ত ক্ষেত্রে আয়রন সমৃদ্ধ ‘কুলেখাগড়া’ নামে এক প্রকার মেঠো শাক রোগীকে রান্না করে খেতে দেওয়া হয় গ্রাম্য এলাকায় । এদিন সকালে গ্রামের মাঠ থেকে ওই শাক তুলতে গিয়েছিলেন ফিরাদৌস ।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টি হয় । সেই সময় আজাননগর গ্রামের মাঠে হাইটেনশন লাইনের একটি তার ছিঁড়ে জমিতে পড়ে । এদিন মাঠে শাক তুলতে গিয়ে ওই তারটি ফিরাদৌসের নজরে পড়েনি । তিনি আপন মনে শাক ছেঁড়ার সময় সেই তারের সংস্পর্শে চলে আসেন, আর উচ্চ শক্তির বিদ্যুতের প্রভাবে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি । অনেক পরে বিষয়টি গ্রামবাসীদের নজরে পড়ে । তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।

Previous Post

ভালোবেসে বিয়ে করে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ, মুসলিম স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ হিন্দু স্বামীর

Next Post

“বাংলাদেশের থেকেও বেশি বিপদে রয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা !” হাওড়ার কাশীপুরে রামনবমীর শোভাযাত্রায় হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ

Next Post
“বাংলাদেশের থেকেও বেশি বিপদে রয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা !” হাওড়ার কাশীপুরে রামনবমীর শোভাযাত্রায় হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ

"বাংলাদেশের থেকেও বেশি বিপদে রয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা !" হাওড়ার কাশীপুরে রামনবমীর শোভাযাত্রায় হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু-শিখ-খ্রিস্টান ও আহমদিয়া মুসলিমদের নিশ্চিহ্ন করার পর এখন শিয়াদের উপর নজর ; সুন্নিদের মারাত্মক জালে ফেঁসে এখন অস্তিত্ব সঙ্কটের মুখে পাকিস্তানের শিয়া সম্প্রদায়  
  • নিম করোলি বাবার ভক্ত সেজে হিন্দু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাহিল, তারপর সে তরুনীর জীবন নরক বানিয়ে দেয় ; জানুন গোটা ঘটনাটি কি 
  • মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী 
  • গৃহস্থবাড়িতে চুরি করার সময় ২ চোর সানারুল সেখ ও সানারুল মোল্লা পুলিশের হাতে পাকড়াও 
  • সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে  চ্যাম্পিয়ন ভারত  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.