• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নাগা সন্ন্যাসীর অযাচিত আশীর্বাদ পেলেন হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী

Eidin by Eidin
March 17, 2021
in রাজ্যের খবর
নাগা সন্ন্যাসীর অযাচিত আশীর্বাদ পেলেন হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী
বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করছেন নাগা সাধু । হুগলি । বুধবার।
5
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হুগলি,১৭ মার্চ : ভোটের লড়াইয়ে বিজয়ী হবার জন্য মন্দির,মসজিদ বা গুরুদ্বোয়ারায় গিয়ে প্রার্থনা করতে আকছার দেখা যায় রাজনৈতিক দলের নেতা বা নেত্রীদের ৷ ভোটের মরশুমে ধর্মীয় গুরুদের আশীর্বাদ নেওয়ার জন্য কার্যত হিড়িক পড়ে যায় । কিন্তু স্বয়ং কোনও সাধু বা সন্ন্যাসী হাজার মাইল পার করে এসে প্রার্থীকে বিজয়ী হবার আশীর্বাদ করে গেছেন এমন দৃষ্টান্ত বিরল ভারতীয় রাজনীতির ইতিহাসে । এমনই বিরলতম ঘটনা ঘটল হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের ক্ষেত্রে । হরিদ্বারের এক নাগা সাধু বুধবার স্বয়ং প্রবীরবাবুর অফিসে এসে তাঁকে জয়ী হবার আশীর্বাদ দিয়ে গেলেন । আর এই অযাচিত আশীর্বাদ পেয়ে খুশির ছাপ স্পষ্ট বিজেপি প্রার্থীর চোখে মুখে ।
এদিন সকালে হঠাৎ হরিদ্বারের এক নাগা সন্ন্যাসীর আগমন ঘটে হুগলি জেলার কোন্নগরে। তার সাথে আরও কয়েকজন সাধু সন্ন্যাসী ছিলেন । তাঁরা সটান উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের অফিসে পৌঁছে যান । তারপর প্রবীরবাবুকে ভোটে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন ওই সন্ন্যাসীর দলটি ।
এবিষয়ে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল বলেন, ‘আমি সন্ন্যাসী মহারাজদের চিনি না । সন্ন্যাসীদের কথায়,ওনারা হরিদ্বার যাচ্ছিলেন । যাবার পথে কোনও কারনে আমার কথা ওনাদের মনে আসে । তারপর ওনারা ব্যান্ডেল থেকে প্রথমে আমার বাড়ি যান । সেখানে আমায় না পেয়ে আমার অফিসে এসে আশীর্বাদ করে যান । আমার এটা অলৌকিক ব্যাপার মনে হল ।’ বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করার পর ওই সন্ন্যাসী দলটি ফের হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে ।।

Previous Post

কাটোয়ায় শাসকদলে ভাঙন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলের হাত ধরে শতাধিক পরিবারের বিজেপিতে যোগদান

Next Post

বিজেপি নেতার হেটেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, পথ অবরোধ

Next Post
বিজেপি নেতার হেটেলে  আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, পথ অবরোধ

বিজেপি নেতার হেটেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, পথ অবরোধ

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : ইংল্যান্ডকে ৩০ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর গুলিতে ২২ শিশুসহ কমপক্ষে ৩৪ জন নিহত, পুলিশ হেফাজতে হামলাকারী 
  • ত্রিকোণ প্রেমের জেরে দশম শ্রেণির ছাত্রকে খুনের ঘটনায় গ্রেপ্তার ঘাতক, আদালতে তোলার সময় ক্ষিপ্ত জনতার হামলা  
  • বেলডাঙায় মসজিদ নির্মানের কাজের সূচনা করেই তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন হুমায়ুন কবির 
  • তান্ত্রিক সেজে মন্দিরের প্রসাদের নাম করে মারাত্মক বিষ মেশানো লাড্ডু খাইয়ে স্বামী-স্ত্রী- ছেলেকে খুন করেছিল কামরুদ্দিন ; অবশেষে গ্রেপ্তার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.