• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুখ্যমন্ত্রী বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ায় নিজের আকাদেমী পুরস্কার ফেরালেন বাংলার লেখিকা

Eidin by Eidin
May 10, 2022
in রাজ্যের খবর
মুখ্যমন্ত্রী বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ায় নিজের আকাদেমী পুরস্কার ফেরালেন বাংলার লেখিকা
রত্না রশীদ বন্দোপাধ্যায়। বর্ধমান । মঙ্গলবার ।
7
SHARES
102
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ মে : বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তা জানার পরেই প্রতিবাদ স্বরুপ ’অন্নদাশঙ্কর’ সম্মামনা ত্যাগ করলেন বর্ধমানের খাগড়াগড় নিবাসী লেখিকা ও গবেষক রত্না রশীদ বন্দোপাধ্যায়।পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিকে চিঠি পাঠিয়ে লেখিকা তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন । পাশাপাশি ২০১৯ সালে পাওয়া ’অন্নদাশঙ্কর’ সম্মামনা’ তিনি ফিরিয়ে দিয়েছেন ।লেখিকার এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কবি ও সাহিত্যিক মহলে শোরগোল ফেলে দিয়েছে ।যদিও লেখিকা রত্না রশীদ বন্দোপাধ্যায় তাঁর সিদ্ধান্তে অনড় রয়েছেন ।
এই বছরই প্রথম বাংলা আকাদেমির নামাঙ্কিত ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার দেওয়া চালু হয় । সমাজের অন্যান ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি।তারা বাংলার বেশ কাছু পথিতযশা সাহিত্যিকের মতামত নিয়ে ’কবিতা বিতান ’কাব্যগ্রন্থের জন্যে প্রথম বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ’রিট্রিভার্সিপ’ পুরস্কার দেওয়ায় জন্য মনোনিত করেন ।সোমবার ২৫ শে বৈশাখ উপলক্ষে রাজ্য সরকার আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বাংলা আকাদেমি ’রিট্রিভার্সিপ’ পুরস্কার যাওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার বিষটি কিছুতেই মেনে নিতে পারেন নি লেখিকা ও গবেষক রত্না রশীদ বন্দোপাধ্যায়।তিনি ২০০৯ সালে ও ২০১৯ সালে আকাদেমি পুরস্কার পেয়েছেন । মুসলিম বিয়ের গান সহ নানা বিষয়ে গবেষণা রয়েছে। অজস্র প্রবন্ধ ও গল্প লেখিকা রত্নাদেবীর ঝুলিতে রয়েছে ৩০ টি পুরস্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আকাদেমি পুরস্কার পাওয়া নিয়ে মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমের কাছেও ক্ষোভ উগড়ে দেন । তিনি বলেন,’যেভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে তার একটা প্রতিবাদ দরকার ।’
পাশাপাশি রত্নাদেবী এও জানান, মমতা বন্দোপাধ্যায়ের লেখাগুলিকে তিনি সাহিত্য পদবাচ্য বলেই মনে করেন না। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা কীভাবে এই সিদ্ধান্ত নিলেনে তা নিয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন এরপরেই তিনি জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আকাদেমি পুরস্কার দেওয়ার প্রতিবাদ জানাতে ২০১৯ সালে পাওয়া অ্যাকাডমি পুরস্কারটি তিনি ফিরিয়ে দিচ্ছেন । এই প্রসঙ্গে লেখিকা রত্না রশীদ বন্দোপাধ্যায় দাবী করেন, সোমবার মমতা বন্দ্যেপাধ্যায়কে ’আকাদেমি পুরস্কার’ দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি ।কারণ এতে পুরস্কারের গরিমা রক্ষিত হয় নি। তিনি মনে করেন, সাহিত্য সাধনার বিষয় । সেই সাহিত্য বিষয়ে কাউকে পুরস্কৃত করার সিদ্ধান্তের বিষয়টি কোনোভাবেই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে না ।।

Previous Post

মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহিত্য পুরস্কার দেওয়ায় নিন্দায় সরব শুভেন্দু, তসলিমা

Next Post

অশান্ত শ্রীলঙ্কায় দেখামাত্র গুলির নির্দেশ

Next Post
অশান্ত শ্রীলঙ্কায় দেখামাত্র গুলির নির্দেশ

অশান্ত শ্রীলঙ্কায় দেখামাত্র গুলির নির্দেশ

No Result
View All Result

Recent Posts

  • বিহারে এক যুবককে মাদক দ্রব্য খাইয়ে বেহুঁশ করে জোরপূর্বক বিয়ে
  • পাকিস্তানি স্পিনার উসমান তারিকের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে তোলপাড় ক্রিকেট জগৎ 
  • বৃহস্পতি অষ্টোত্তর শত নাম স্তোত্রম্ : জ্ঞান, বিদ্যা, ধন এবং সৌভাগ্য বাড়াতে পাঠ করুন
  • পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে প্রাণে মারার চেষ্টা ; অভিযোগের তির বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের দিকে 
  • হিন্দুদের “টুকরো টুকরো করা”র হুমকি দেওয়া কংগ্রেস নেতা ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ মুকাররম খানের অস্বস্তি বাড়াল কর্ণাটক হাইকোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.