• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্তেশ্বরে অজানা গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু,মৃতদেহ সৎকার করল গ্রামবাসীরা

Eidin by Eidin
February 22, 2022
in রাজ্যের খবর
মন্তেশ্বরে অজানা গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু,মৃতদেহ সৎকার করল গ্রামবাসীরা
7
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২২ ফেব্রুয়ারী : বাজার সেরে বাড়ি ফেরার পথে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের । সোমবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি মালডাঙ্গা রোডে মন্তেশ্বর থানার নবগ্রামের কাছে । পুলিশ জানিয়েছে মৃতের নাম শম্ভু মণ্ডল(৬২) । তাঁর বাড়ি মন্তেশ্বর থানার ইন্দ্রপুর গ্রামে । মঙ্গলবার ময়নাতদন্তের পর গ্রামবাসীরা মিলে সহায় সম্বলহীন ওই বৃদ্ধের মৃতদেহের সৎকার করেন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,ইন্দ্রপুর গ্রামের খাসপাড়ায় বাড়ি শম্ভু মণ্ডল মণ্ডলের । তিনি জনমজুরির কাজ করতেন । বৃদ্ধের স্ত্রী বহু বছর আগে তাঁকে ছেড়ে চলে গেছেন । বেশ কয়েক বছর আগে রোগে মারা গেছেন তাঁদের একমাত্র ছেলে । একাই থাকতেন ওই বৃদ্ধ । সোমবার সন্ধ্যায় তিনি পাশ্ববর্তী মেলাতলায় বাজারহাট করতে গিয়েছিলেন । তারপর রাতের দিকে নবগ্রামের কাছে সড়ক পথের উপর তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা । খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান,কোনও বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের । এদিন ময়নাতদন্তের পর গ্রামবাসীদের হাতে মৃতদেহ তুলে দেয় পুলিশ । এরপর গ্রামবাসীরা চাঁদা তুলে বৃদ্ধের সৎকারের ব্যাবস্থা করে । পুলিশ ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে ।।

Previous Post

শিষ্য আর গুরুকণ্যার জমজমাট লড়াই গুসকরা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে

Next Post

টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন পিক-আপ ভ্যানের ধাক্কায় আহত রক্তিম শীল, প্রত্যাশা মতই বিষয়টি নিছক দূর্ঘটনা বলে দাবি করছে বাংলাদেশের পুলিশ

Next Post
টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন পিক-আপ ভ্যানের ধাক্কায় আহত রক্তিম শীল, প্রত্যাশা মতই বিষয়টি নিছক দূর্ঘটনা বলে দাবি করছে বাংলাদেশের পুলিশ

টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন পিক-আপ ভ্যানের ধাক্কায় আহত রক্তিম শীল, প্রত্যাশা মতই বিষয়টি নিছক দূর্ঘটনা বলে দাবি করছে বাংলাদেশের পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের রোমাঞ্চকর জয়
  • ক্রমাগত শত্রুতার কারনে ফ্রান্সের সাথে সকল প্রতিরক্ষা চুক্তি বাতিল করল ইসরায়েল
  • কাপড় ব্যবসায়ী মোনিস খান হিন্দু কিশোরীকে প্রেমের ফাঁধে ফেলে ধর্ষণ ও অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করছিল, মেয়েটি বাড়ির  মাটির ভাঁড় ভেঙে ৫০,০০০ টাকা  দিতে বাধ্য হয় 
  • “ধুরন্ধর” স্টাইলে খতম হল মাসুদ আজহারের একমাত্র জীবিত ভাই এবং জইশ-ই- মহম্মদের কুখ্যাত সন্ত্রাসবাদী তাহির আনোয়ার 
  • গাজিয়াবাদে মুসলিম শ্বশুরবাড়ির লোকজন হিন্দু জামাইকে পিটিয়ে হত্যা করেছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.