• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সংঘর্ষের পর লরি ও বাইকে আগুন,মৃত্যু দুই বাইক আরোহীর

Eidin by Eidin
January 25, 2022
in রাজ্যের খবর
সংঘর্ষের পর লরি ও বাইকে আগুন,মৃত্যু দুই বাইক আরোহীর
9
SHARES
126
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ জানুয়ারি : লরি ও বাইকের সংঘর্ষের কারণে ধরে যাওয়া আগুনে পুড়লো দুটি গাড়ি। মৃত্যু হল বাইকে সওয়ার থাকা দুই আরোহীর। মঙ্গলবার বিকালে ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির মানিক বাজার মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে বাইক আরোহী দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে । তাদের পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ।প্রত্যক্ষদর্শীরা যদিও দাবি করেছেন দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাইক আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়।দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক পুলিশ আটক করেছে। দুর্ঘটনার তদন্তে নেমে গলসি থানার পুলিশ বাইক আরোহী দুই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গিয়েছে,
এদিন বিকালে বাইকে চেপে দুই ব্যক্তি গলসির ঝাড়ুল গ্রাম থেকে জাতীয় সড়ক ক্রস করে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে প্রথম লেন পেরিয়ে তারা মাঝখানে না দাঁড়িয়ে দ্বিতীয় লেনে দাঁড়িয়ে পড়ে। ওই সময়ে ফলে বর্ধমান থেকে দুর্গাপুরগামী একটি বারো চাকা লরি তাদের ধাক্কা মারে। লরির গতী বেশি থাকায় আরোহী সহ বাইকটিকে বেশ কিছু দূরে হিঁচড়ে নিয়ে যায় লরিটি ।তখন মোটর বাইকের দুই আরোহী রাস্তায় পরে যায়।তারই মধ্যে ঘর্ষণের ফলে লরির তলায় থাকা বাইকে আগুন লেগে যায়।সেই আগুন লরিতেও ছড়িয়ে পড়ে। রাস্তায় উপরেই বাইক ও লরিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।খবর দেওয়া হয় দমকলে। দমকলের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।।

Previous Post

প্রজাতন্ত্র দীবসের প্রাক্কালে যাত্রীবাহী বাসে অভিযান, বিপুল আগ্নেআস্ত্রসহ গ্রেফতার ২

Next Post

স্কুল খোলার দাবিতে বর্ধমানে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ালো বাম শিক্ষক ও ছাত্র সংগঠন

Next Post
স্কুল খোলার দাবিতে বর্ধমানে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ালো বাম শিক্ষক ও ছাত্র সংগঠন

স্কুল খোলার দাবিতে বর্ধমানে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ালো বাম শিক্ষক ও ছাত্র সংগঠন

No Result
View All Result

Recent Posts

  • চতুর্থবার ক্ষমতায় এলে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ; সেই সাথে বাংলাকে “পূর্ব ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র” হিসেবে গড়ে তোলার “অঙ্গীকার” করলেন
  • পাকিস্তানের হামলা থেকে নিজেদের বাঁচাতে নিরীহ আফগানিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তালিবান : ফ্রিডম ফ্রন্ট 
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আজিম ও আজাদ গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ,ধৃতদের হিন্দু বলে চালাতে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে বাম-উদারপন্থী চক্র 
  • বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ 
  • ফের বিতর্কে আরজি কর হাসপাতাল, এবারে লিফটে আটকে মৃত্যু হল এক যুবকের, ১ ঘণ্টা চিৎকার করেও মেলেনি সাহায্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.