• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কম্প্রেসার মেশিনের সিলিন্ডারে বিস্ফোরণে উড়ল আস্ত দোকানঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানদার ও তাঁর কর্মী

Eidin by Eidin
December 15, 2021
in রাজ্যের খবর
কম্প্রেসার মেশিনের  সিলিন্ডারে বিস্ফোরণে উড়ল আস্ত দোকানঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানদার ও তাঁর কর্মী
6
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : যানবাহনের টায়ার মেরামতির দোকানের কম্প্রেসার মেশিনের সিলিন্ডারে আচমকা বিস্ফোরণে উড়ে গেল গোটা দোকানঘরটি । বুধবার সকাল দশটা নাগাদ মঙ্গলকোটের নতুনহাট এলাকার ওই দোকান থেকে বিস্ফোরণের বিকট আওয়াজ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন । অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দোকান মালিক ও তাঁর কর্মচারী । তবে শেখ আব্বাস নামে ওই দোকানমালিকের কর্মচারী অল্পবিস্তর জখম হয়েছে বলে জানা গেছে ।
মঙ্গলকোটের নতুনহাটে বাদশাহী রোডে বাইপাশের কাছে একটি পেট্রোল পাম্প রয়েছে । ওই পেট্রোল পাম্পের কিছুটা পাশেই রয়েছে শেখ আব্বাসের টায়ার মেরামতির দোকানটি । স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সকালে দোকানে কাজ করছিলেন আব্বাস ও তাঁর কর্মচারী । এদিকে তখন কম্প্রেসার মেশিন চালিয়ে সিলিন্ডারে হাওয়া ভরা হচ্ছিল । সেই সময় আচমকা প্রবল শব্দে সিলিন্ডারে বিস্ফোরণ হয় । বিস্ফোরণের জেরে দোকানের অধিকাংশ ইঁটের দেওয়াল ভেঙে পড়ে । আশপাশ থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ । এয়ার প্রেসার পরীক্ষা না করে সিলিন্ডারে হাওয়া ভরতে গিয়েই এই বিপত্তি বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।।

Previous Post

পথ হারিয়ে ফেলা ঝাড়খণ্ডের যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ

Next Post

নিঃখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ

Next Post
নিঃখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ

নিঃখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • ইরাক উপকূলে তেল ট্যাঙ্কারে ইরানের আত্মঘাতী হামলায় ভারতীয় নাগরিক নিহত
  • দক্ষিণা মূর্তি স্তোত্রম  : আদি শঙ্করের একটি প্রহেলিকাময় স্তোত্র ; তিনি তার জীবনের সমস্ত দর্শন শিক্ষার সারসংক্ষেপ বর্ণনা করেছেন এই স্তোত্রে
  • ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি ; হামলাকারী বলেছেন : “২০ বছর ধরে ওকে মারার চেষ্টা করছি, বরাত জোরে বেঁচে গেছে” ; ৯০-এর দশকে পন্ডিত নরসংহার নিয়ে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ?
  • আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন তেলবাহী জাহাজ ধ্বংস করে দিল ইরান : আরও ভয়ঙ্কর রূপ ধারন করতে চলেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ 
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অসম্মানে’ গভীর উদ্বেগ প্রকাশ করে মমতা ব্যানার্জিকে চিঠি লিখে ‘দুঃখ প্রকাশ করার জন্য অনুরোধ’ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.