• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পথ হারিয়ে ফেলা ঝাড়খণ্ডের যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ

Eidin by Eidin
December 15, 2021
in রাজ্যের খবর
পথ হারিয়ে ফেলা ঝাড়খণ্ডের যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ
8
SHARES
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ ডিসেম্বর : পথ হারিয়ে ফেলা ঝাড়খণ্ডের যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । যুবকের নাম ত্রিলোচন মাহাতো(২৫) । তাঁর বাড়ি রাঁচির সারবউড়া থানা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার গভীর রাতে ভাতার থানার দেবপুর বাসস্ট্যান্ডের একটি বন্ধ দোকানের সামনে একলা বসেছিল ওই যুবক । সেই সময় ভাতার থানার এসআই তাপস রায় পুলিশবাহিনী নিয়ে বলগোনা-গুসকরা রোডে রুটিন টহলদারি চালাচ্ছিলেন । ওই যুবককে একলা বসে থাকতে দেখে তাপসবাবু তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ।
জানা গেছে,তখন ত্রিলোচন মাহাতো নামে ওই যুবক পুলিশকে তাঁর নাম ঠিকানা জানান । পাশাপাশি তিনি জানান,মহারাষ্ট্রের নাগপুরে একটি সংস্থায় কাজ করতেন তিনি । কাজ চলে যাওয়ার পর তিনি বাড়ি ফিরে আসছিলেন ৷ ট্রেনে আসার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন । বর্ধমান স্টেশনে এসে তাঁর ঘুম ভাঙলে ট্রেন থেকে নেমে পড়েন । তারপর পথ হারিয়ে ভাতার এলাকায় চলে আসেন । যানবাহন না পাওয়ায় বর্ধমান থেকে পায়ে হেঁটেই ভাতারে এসেছেন বলে জানিয়েছেন ওই যুবক ।
ত্রিলোচনের কাছে সমস্ত কথা শোনার পর পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় আনে । রাতে তাঁর থাকা খাওয়ার ব্যাবস্থা করে পুলিশ । সেই সঙ্গে যুবকের বাড়িতে খবর দেওয়া হয় । বুধবার যুবকের জামাইবাবু উমাপদ মাহাতো ভাতার থানা থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান । তবে বাড়ি যাওয়ার আগে ভাতার থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে যান ঝাড়খন্ডের ওই যুবক ও তাঁর জামাইবাবু ।।

Previous Post

ভ্যাকসিন না নেওয়া কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে ! আল্টিমেটাম গুগুলের

Next Post

কম্প্রেসার মেশিনের সিলিন্ডারে বিস্ফোরণে উড়ল আস্ত দোকানঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানদার ও তাঁর কর্মী

Next Post
কম্প্রেসার মেশিনের  সিলিন্ডারে বিস্ফোরণে উড়ল আস্ত দোকানঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানদার ও তাঁর কর্মী

কম্প্রেসার মেশিনের সিলিন্ডারে বিস্ফোরণে উড়ল আস্ত দোকানঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানদার ও তাঁর কর্মী

No Result
View All Result

Recent Posts

  • ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি ; হামলাকারী বলেছেন : “২০ বছর ধরে ওকে মারার চেষ্টা করছি, বরাত জোরে বেঁচে গেছে” ; ৯০-এর দশকে পন্ডিত নরসংহার নিয়ে পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ?
  • আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন তেলবাহী জাহাজ ধ্বংস করে দিল ইরান : আরও ভয়ঙ্কর রূপ ধারন করতে চলেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ 
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অসম্মানে’ গভীর উদ্বেগ প্রকাশ করে মমতা ব্যানার্জিকে চিঠি লিখে ‘দুঃখ প্রকাশ করার জন্য অনুরোধ’ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী 
  • থাইল্যান্ড থেকে ভারতে আসা পণ্যবাহী জাহাজে হরমুজ প্রণালীতে হামলা চালালো ইরান 
  • কুম্ভমেলায় রুদ্রাক্ষমালা বিক্রি করে ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে তিরুবনন্তপুরমের একটি মন্দিরে ফেসবুক প্রেমিক ফরমান খানকে বিয়ে করেছেন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.