• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি করার দায়ে বর্ধমানে গ্রেফতার যুবক

Eidin by Eidin
December 27, 2021
in রাজ্যের খবর
আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি করার দায়ে বর্ধমানে গ্রেফতার যুবক
8
SHARES
116
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ ডিসেম্বর : আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে পাড়ার বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ গ্রেফতার হল এক যুবক । ধৃতের নাম শেখ রফিকুল ওরফে কচি । তাঁর বাড়ি শহর বর্ধমানের বড়নীলপুল এলাকায় । বর্ধমান থানার পুলিশ সোমবার রাতে বড়নীলপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ।বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী জানিয়েছেন ,ধৃতের কাছ থেকে একটি দেশী পাইপগান, বেলুন ফাটানোর একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে । যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তার তদন্ত পুলিশ শুরু করেছে বলে আইসি জানিয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কচি প্রায়ই এলাকায় দাদাগিরি করে করতো । কেউ প্রতিবাদ করলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের ভয় দেখাতো কচি । নিজের স্ত্রীকে মারধর করার পশাপাশি সে এলাকার সাধারণ মানুষকেও হুমকি দিত বলে অভিযোগ। এদিন সন্ধ্যায় সে একইরকম ভাবে বড়নীলপুর বাজার এলাকায় দাদাগিরি শুরু করলে স্থানীয় বাসিন্দা মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে কচিকে ধরে ফেলে । তল্লাশিতে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ।
এলাকার বাসিন্দা প্রতিমা দে বলেন ,’বোমা বন্দুক নিয়ে কচি প্রায়সই সবাইকে ভয় দেখায় ।’ ধৃতের নিজের ভাই শেখ সফিকুল জানান, তিনি আলাদা বাড়িতে থাকে । তাঁর ভাই একটি মেয়েকে নিয়ে রবিবারও মদ্যপান করছিল । ভাইয়ের কাছে আগেও আগ্নেয়াস্ত্র দেখেছেন বলে সফিকুল এদিন জানান । কচির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী ।।

Previous Post

রোগীদের চিকিৎসা করছেন বিডিও, ডাক্তার বিডিওকে নিয়ে গর্বের অন্ত নেই পূর্ব বর্ধমানের ভাতারবাসীর

Next Post

রাস্তার জন্য জমি ছেড়ে নিজেরাই রাস্তা নির্মানে উদ্যোগী হলেন আউশগ্রামের পুবার গ্রামবাসী

Next Post
রাস্তার জন্য জমি ছেড়ে নিজেরাই রাস্তা নির্মানে উদ্যোগী হলেন আউশগ্রামের পুবার গ্রামবাসী

রাস্তার জন্য জমি ছেড়ে নিজেরাই রাস্তা নির্মানে উদ্যোগী হলেন আউশগ্রামের পুবার গ্রামবাসী

No Result
View All Result

Recent Posts

  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ফের উঠল ভারত-বিরোধী স্লোগান,  ভিডিও ভাইরাল 
  • তিন পুলিশ আধিকারিক-সহ ফিরহাদ হাকিমের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে ‘হিন্দু-মুসলিম দাঙ্গা’ লাগিয়ে ফের জেলে ভরার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং 
  • বিরাট কোহলির দেওয়া এই  উপহার পরেই রবিবার মাঠে নামেন বৈভব সূর্যবংশী 
  • “১৫ বছর চোরকে দিলেন, ৩৪ বছর বাম,৫ টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম” :  ভোটারদের কাছে কাব্যিক আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী 
  • মার্কিন-ইসরায়েলি হামলার আশঙ্কা : পরিবারকে ভূগর্ভস্থ সুড়ঙ্গে পাঠাচ্ছে ইরানের শীর্ষ নেতারা, মরার জন্য ফেলে রাখা হচ্ছে সাধারণ মানুষদের
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.