• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক

Eidin by Eidin
October 14, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে খুনের অভিযোগ, গ্রেফতার যুবক
7
SHARES
96
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ অক্টোবর : পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল একই পাড়ার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আঝাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালমূলা গ্রামে । পুলিশ জানিয়েছে,মৃতার নাম বর্ণালী দাস । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । আজ শনিবার কিশোরীর দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এই ঘটনায় মৃতার বাবা গোপাল দাসের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একই পাড়ার বাসিন্দা অরিত্র মণ্ডল ওরফে বিট্টু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
আঝাপুরের একটা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল বর্ণালী । বর্ণালী বাবা গোপাল দাস ও মা দু’জনেই একটা সংস্থার আঝারপুর বটতলা অফিসে কাজ করেন । পাশাপাশি গোপালবাবুর স্ত্রী টিউশন পড়ান । পরিবার সূত্রে জানা গেছে,গোপালবাবুর স্ত্রী অনান্য দিনের মত শুক্রবার সন্ধ্যা থেকে টিউশন পড়াচ্ছিলেন । মায়ের কাছেই পড়ছিল বর্ণালী । সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শৌচকর্ম সারতে যায় ওই কিশোরী । তারপর সে আর বাড়ি ফেরেনি । এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশে একটা ডোবার জলের মধ্যে কিশোরীকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখে । পুকুরের ঘাটের কিছুটা পাশেই পড়েছিল কিশোরীর চটি জোড়া । পরিবারের লোকজন কিশোরীকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
মৃতার বাবা গোপাল দাস বলেন,অরিত্র মণ্ডল ওরফে বিট্টু নামে ওই যুবকের বাবা-মা আমার মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল । কিছু ছেলেটি প্রথমত পড়াশোনা করেনি, তার ওপর বখাটে স্বভাবের, তাই আমরা এই প্রস্তাবে রাজি হইনি । একারনে বিট্টু আমার মেয়েকে হুমকি দিত । সন্ধ্যা হলেই আমাদের বাড়ির সামনে সঙ্গী সাথীদের সাথে শিয়াল, কুকুরের মত চিৎকার করে আমার মেয়েকে উত্যক্ত করার চেষ্টা করত ।’ তাঁর অভিযোগ, ‘আমাদের অনুমান যে শুক্রবার সন্ধ্যায় আমার মেয়ে যখন শৌচকর্ম সারতে গিয়েছিল, সেই সময় বিট্টু আর কারোর সাহায্য নিয়ে আমার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে শরীরের অর্ধেক অংশ পুকুরের ঘাটে ফেলে দিয়ে পালিয়েছে ।’ তিনি দোষীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন । পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করা হচ্ছে ।।

Previous Post

পাসপোর্ট জালিয়াতি মামলায় রাজ্যে একাধিক জায়গায় হানা দিল সিবিআই

Next Post

মহালয়ার অনুষ্ঠা‌ন দেখার নাম করে এসে দুর্গাপ্রতিমা ভাঙচুর চালালো ২ মুসলিম জিহাদি মহিলা

Next Post
মহালয়ার অনুষ্ঠা‌ন দেখার নাম করে এসে দুর্গাপ্রতিমা ভাঙচুর চালালো ২ মুসলিম জিহাদি মহিলা

মহালয়ার অনুষ্ঠা‌ন দেখার নাম করে এসে দুর্গাপ্রতিমা ভাঙচুর চালালো ২ মুসলিম জিহাদি মহিলা

No Result
View All Result

Recent Posts

  • বিজেপির মিছিলে হামলার ঘটনায় বাসন্তী থানার আইসিকে বরখাস্ত করল নির্বাচন কমিশন 
  • গীতা ধ্যানম : হৃদয় ও মনকে দিব্য জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত করে
  • “রাসায়নিক খোজা” : ধর্ষণের ঘটনায় লাগাম টানতে এই শাস্তির পরিকল্পনা করছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার 
  • ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
  • ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে আরও একটি রুশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৪৪৫ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.