• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটমানি ফেরত ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তারের দাবিতে দিনহাটায় তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনের বাড়ির সামনে মহিলাদের তুমুল বিক্ষোভ 

Eidin by Eidin
August 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কাটমানি ফেরত ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তারের দাবিতে দিনহাটায় তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনের বাড়ির সামনে মহিলাদের তুমুল বিক্ষোভ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৩ আগস্ট : কাটমানি ফেরত ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তারের দাবিতে কোচবিহার জেলার দিনহাটা ওয়ান-বি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা । আজ রবিবার সকালে ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় অনন্ত বর্মনের বাড়ির সামনে জড়ো হন শতাধিক হতদরিদ্র পরিবারের মহিলারা । রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাঁরা পথ অবরোধ করে রাখেন এবং তৃণমূল নেতার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখান । মহিলাদের হাতে ছিল বিভিন্ন বয়ান লেখা প্লাকার্ড । সেগুলির কোনটিতে লেখা ছিল : “সন্ত্রাসকারী অনন্ত বর্মনের বিচার চাই”  । কারোর হাতে “অনন্ত বর্মনের শাস্তি চাই বিচার চাই” লেখা প্লাকার্ড দেখা যায় । ক্ষিপ্ত মহিলারা ভিতর থেকে তালাবন্ধ গেটে ধাক্কাধাক্কিও করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিশ । মহিলারা পুলিশের কাছে তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনের গ্রেপ্তারের দাবি জানান । 

জানা যায়,উত্তবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাড়ি অনন্ত বর্মনের । বিক্ষোভকারী মহিলারা অনন্ত বর্মনের বিরুদ্ধে তৃণমূলের জমানায় কাটমানি,তোলাবাজি ও এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রাখার অভিযোগ তুলেছেন । তাঁদের অভিযোগ,’বাংলা আবাস যোজনা’ প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে কাটমানি আদায় করত অনন্ত বর্মন । কোনো গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তুলেছেন তাঁরা৷ এছাড়া,বিজেপি করার অপরাধে ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি পরিবারের পুরুষ সদস্যদের বাড়ি ছাড়া করার মত গুরুতর অভিযোগ উঠেছে দিনহাটা ওয়ান বি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মনের বিরুদ্ধে । যদিও রাজ্যে পালাবদলের পর এই বিষয়ে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা স্পষ্ট নয়। 

তবে স্থানীয় সূত্রে খবর,২০২৬ সালের ৪ঠা মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বেপাত্তা হয়ে গেছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন । তারপর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি । তবে আজ সকালে বিক্ষোভের সময় ওই তৃণমূল নেতার পরিবারের অনান্য সদস্যরা বাড়িতেই ছিল বলে দাবি করা হচ্ছে।। 

Tags: BhetaguriDistrict NewsKutchbiharWestbengal
Previous Post

মালদার হবিবপুরে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি 

Next Post

দক্ষিণের সুপারস্টার যশ অভিনীত  ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির বিনামূল্যে মুক্তি অনুষ্ঠানে দুর্ঘটনা ; আহত ৪ পড়ুয়া 

Next Post
দক্ষিণের সুপারস্টার যশ অভিনীত  ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির বিনামূল্যে মুক্তি অনুষ্ঠানে দুর্ঘটনা ; আহত ৪ পড়ুয়া 

দক্ষিণের সুপারস্টার যশ অভিনীত  ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির বিনামূল্যে মুক্তি অনুষ্ঠানে দুর্ঘটনা ; আহত ৪ পড়ুয়া 

No Result
View All Result

Recent Posts

  • “আগে এনআরসি পরে আদমশুমারি” : বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানোর দাবিতে উত্তাল মণিপুর 
  • দক্ষিণের সুপারস্টার যশ অভিনীত  ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির বিনামূল্যে মুক্তি অনুষ্ঠানে দুর্ঘটনা ; আহত ৪ পড়ুয়া 
  • কাটমানি ফেরত ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তারের দাবিতে দিনহাটায় তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মনের বাড়ির সামনে মহিলাদের তুমুল বিক্ষোভ 
  • মালদার হবিবপুরে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি 
  • “আমি নির্দ্বিধায় ‘বন্দে মাতরম্’ বলি” : বেগম আয়েশা সুলতানা ওরফে শর্মিলা ঠাকুরের নাম উল্লেখ না করে মোক্ষম জবাব দিলেন তসলিমা নাসরিন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.