• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“গরুখোররা হিন্দুদের পূজোয় কেন ?”- বামপন্থীদের বুকস্টল ঘিরে ব্যাপক অশান্তি এন্টালীতে 

Eidin by Eidin
October 17, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“গরুখোররা হিন্দুদের পূজোয় কেন ?”- বামপন্থীদের বুকস্টল ঘিরে ব্যাপক অশান্তি এন্টালীতে 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ অক্টোবর : ‘শ্রী রাম স্বাভিমান পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও বিজেপির যুবসংগঠন বিজেওয়াইএম (BJYM)-এর উত্তর কলকাতা জেলার প্রাক্তন সভাপতি সুরজ কুমার সিং “বামবধ”-এর ডাক দিয়ে তার এলাকায় এবারের দুর্গাপূজায় সিপিএমের বুকস্টল বসতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছিলেন । এনিয়ে এলাকায় রীতিমতো ব্যানারও টাঙানো হয় । আর তার ঘোষণা মত মহাষষ্ঠীর দিন সিপিএমের বুকস্টল বসানোকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছে এন্টালীতে। 

এন্টালীতে সিপিআই(এম)-এর বুকস্টলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে । বামফ্রন্টের আমলের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাসকে শারিরীকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে । একটি ভিডিওতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা গুপ্তাকে বলতে শোনা যায়,’যারা গরু খায় আর যারা গরুপূজন করে, তাদের মধ্যে কখনো সম্পর্ক থাকতে পারে না৷ সিপিএমের বিকাশ ভট্টাচার্য প্রকাশ্যে গরু খেয়েছে গরুখোররা হিন্দুদের পূজোয় কেন বুকস্টল করবে ? অন্যদের পরবের সময় তো ওদের বুকস্টল করতে দেখা যায় না ?’ 

গতকাল এন্টালী ৫৬ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) -এর বুকস্টল ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায়। সুরজ কুমার সিং-এর নেতৃত্বে জায়গায় জায়গায় সিপিএম ও এসইউসিআই-এর বুকস্টলের সামনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা । সিপিএমের  অভিযোগ, বিজেপি নেতা সুরাজ কুমার সিং ও তার অনুগামীরা বুকস্টলে হামলা চালায় এবং বাধা দিতে গেলে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন তথ্য প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস-সহ কয়েকজন বাম কর্মীকে মারধর করা হয়। ঘটনায় বুকস্টলের বই, চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর এন্টালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

তবে শুধু কলকাতার এন্টালীতে নয়,পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বামপন্থীদের বুকস্টল ঘিরে অশান্তির খবর পাওয়া গেছে । 

গত ১৫ ই অক্টোবর সন্ধ্যায় হাওড়ার ব্যাতাইতলা বাজারে এসইউসিআই-এর বুকস্টলে ভাঙচুরের অভিযোগ উঠেছে । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে ওই বামপন্থী দলটি । যদিও বিজেপি বলেছে এটা গণরোষ । এছাড়া, গতকাল হুগলির আরামবাগের গৌড়হাটি মোড়ে সিপিএমের বুকস্টলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ।। 

Tags: KolkataWest Bengal
Previous Post

দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 

Next Post

মহাসপ্তমী ২০২৬ : দেবী কালরাত্রির রূপ উগ্র হলেও তিনি একজন স্নেহময়ী মা, দেবী তাঁর ভক্তদের অশুভ ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন

Next Post
মহাসপ্তমী ২০২৬ : দেবী কালরাত্রির রূপ উগ্র হলেও তিনি একজন স্নেহময়ী মা, দেবী তাঁর ভক্তদের অশুভ ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন

মহাসপ্তমী ২০২৬ : দেবী কালরাত্রির রূপ উগ্র হলেও তিনি একজন স্নেহময়ী মা, দেবী তাঁর ভক্তদের অশুভ ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন

No Result
View All Result

Recent Posts

  • মহাসপ্তমী ২০২৬ : দেবী কালরাত্রির রূপ উগ্র হলেও তিনি একজন স্নেহময়ী মা, দেবী তাঁর ভক্তদের অশুভ ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন
  • “গরুখোররা হিন্দুদের পূজোয় কেন ?”- বামপন্থীদের বুকস্টল ঘিরে ব্যাপক অশান্তি এন্টালীতে 
  • দুর্গাপূজার আবহেই সাতক্ষীরায় মাছ চুরির অপবাদ দিয়ে হিন্দু ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে খুন 
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে অন্তর্ভুক্ত হলেন ভুবনেশ্বর কুমার 
  • ‘আরশোলা’ অভিজিৎ দিপকে ও বামপন্থী নেহা বোরাকে হেফাজতে নিল দিল্লি পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.