• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘সব মনে থাকবে-এ-এ-এ’ : ‘আরশোলা’দের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে হুমকি দিলেন বিতর্কিত অভিনেতা নাসিরুদ্দিন শাহ ; এড়িয়ে গেলেন পুলিশের উপর হামলার প্রসঙ্গ 

Eidin by Eidin
July 23, 2026
in বিনোদন
‘সব মনে থাকবে-এ-এ-এ’ : ‘আরশোলা’দের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে হুমকি দিলেন বিতর্কিত অভিনেতা নাসিরুদ্দিন শাহ ; এড়িয়ে গেলেন পুলিশের উপর হামলার প্রসঙ্গ 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৩ জুলাই : বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনের নামে জিহাদি অভ্যুত্থান ঘটেছিল, ঠিক একই ভাবে ‘নিট’ (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতেও একই ষড়যন্ত্র চলছে । আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালদের দ্বারা হঠাৎ গজিয়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-কে সামনে রেখে কংগ্রেস, বামপন্থী,সমাজবাদী পার্টি,ভিম আর্মি,তৃণমূল কংগ্রেসের মত বিজেপি বিরোধী দলগুলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিচ্ছে বলে অভিযোগ । এদের সঙ্গে নিজেদের এজেন্ডা চালিয়ে যাচ্ছে বিনোদন জগতের লোকজন । কথিত ছাত্র আন্দোলনকে সমর্থন জানাতে গিয়ে তারা কার্যত সিজেপি-এর হিংসাত্মক কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে শুরু করেছে । অভিনেত্রী পুনম পান্ডে,শাবানা আজমি,বিতর্কিত অভিনেতা প্রকাশ রাজ, গায়ক অভিজিৎ সিংরা ইতিমধ্যেই ‘আরশোলা’দের পাশে দাঁড়িয়েছেন। এই তালিকায় নবতম সংযোজন আর এক বিতর্কিত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কথিত ছাত্রদের উপর লাঠিচার্জের নিন্দা জানাতে গিয়ে তিনি সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে হুমকি দিয়ে বসলেন। তবে ‘আরশোলা’দের হামলায় শতাধিক পুলিশ কর্মী আহত হওয়ার প্রসঙ্গ তিনি এড়িয়ে গেছেন।

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ‘চলো সংসদ’ মিছিলে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনার একদিন পর, নাসিরুদ্দিন শাহ একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘যদি কোনো মূর্খ ব্যক্তি দেশ চালায়, তবে তার মন চাইবে যেন পুরো দেশটাই তার মতো অজ্ঞ, বোকা, অযোগ্য এবং নির্মম হয়ে ওঠে। এই মুহূর্তে আমার মন ভারাক্রান্ত এবং আমি তীব্র ক্ষোভে ফুঁসছি—যেভাবে আমাদের সন্তানদের ওপর পাশবিক আচরণ করা হচ্ছে। মুখোশধারী ও লাঠিধারী সেই গুণ্ডাদের দেখে আমার আমেরিকার ‘আইস’ (ICE) এজেন্টদের কথা মনে পড়ে যায়। কখনো নিজের বাচ্চাদের কথা ভাবো আর এটাও ভাবো, তোমার প্রাপ্য তুমিও একদিন পাবে, অবশ্যই। (এই মুহূর্তে আমার বুকটা ব্যথিত আর রাগে আমি ফুটছি, এটা দেখে যে মুখোশ পরা আর লাঠি হাতে থাকা এই গুন্ডারা আমাদের বাচ্চাদের সাথে কেমন আচরণ করেছে। মাঝে মাঝে নিজের সন্তানদের কথা ভাবো আর ভাবো যে একদিন তুমিও তোমার প্রাপ্য পাবে, অবশ্যই । একদিন হিসাব হবে-এ-এ-এ ।’

অভিনেতা নাসিরুদ্দিন যখন ভিডিওটি করেন, তার আগে দুই শতাধিক পুলিশ কর্মী ও সি আর পি এফ জওয়ান আহত হয়। কিন্তু অভিনেতা অত্যন্ত চালাকির সঙ্গে সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন।মঙ্গলবার রাতেও সিজেপি (CJP)-র দাঙ্গাকারীরা যন্তর মন্তরে দিল্লি পুলিশের দুজন কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাঁদের গুরুতরভাবে আহত করে। বিয়ার ও মদ্যপান করে সিজেপি (CJP) বিক্ষোভকারীরা পুলিশ ও আরএএফ (RAF)-এর লাঠি কেড়ে নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং ইচ্ছাকৃতভাবে উসকানি দেয় । এই হামলায় কনট প্লেস (সিপি)-এর সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বিবেক ভগত ও এসিপি জয় প্রকাশ-সহ বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। যার ফলে আত্মরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দিল্লি পুলিশকে শেষ পর্যন্ত লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।।

Tags: BollywoodEntertainment News
Previous Post

কর্দম ঋষি কৃত বিষ্ণু স্তুতিঃ  : জাগতিক মোহ থেকে মনকে সরিয়ে ঈশ্বরের চরণে নিবদ্ধ করে

Next Post

সম্পূর্ণ বদলে গেল এফসিআরএ নিয়ম, আমেরিকারসহ পশ্চিমাদের উপর সবচেয়ে বড় হামলা মোদী- শাহের 

Next Post
সম্পূর্ণ বদলে গেল এফসিআরএ নিয়ম, আমেরিকারসহ পশ্চিমাদের উপর সবচেয়ে বড় হামলা মোদী- শাহের 

সম্পূর্ণ বদলে গেল এফসিআরএ নিয়ম, আমেরিকারসহ পশ্চিমাদের উপর সবচেয়ে বড় হামলা মোদী- শাহের 

No Result
View All Result

Recent Posts

  • “যুব সমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই”: প্রশ্নপত্র ফাঁসের অপরাধীদের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী
  • সম্পূর্ণ বদলে গেল এফসিআরএ নিয়ম, আমেরিকারসহ পশ্চিমাদের উপর সবচেয়ে বড় হামলা মোদী- শাহের 
  • ‘সব মনে থাকবে-এ-এ-এ’ : ‘আরশোলা’দের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে হুমকি দিলেন বিতর্কিত অভিনেতা নাসিরুদ্দিন শাহ ; এড়িয়ে গেলেন পুলিশের উপর হামলার প্রসঙ্গ 
  • কর্দম ঋষি কৃত বিষ্ণু স্তুতিঃ  : জাগতিক মোহ থেকে মনকে সরিয়ে ঈশ্বরের চরণে নিবদ্ধ করে
  • “মার্কিন ডিপ স্টেটের পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আরশোলা’ পার্টিকে সমর্থন করল বাংলাদেশের জামাত ইসলামি” ; ভারতে আগুন জ্বালানোর স্বপ্ন দেখছে জিহাদি সরজিস আলম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.