• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বামীর সুস্থতার জন্য তিরুপতি বালাজির কাছে মানত করেছিলেন, সুস্থ হতেই মন্দিরে নিজের চুল উৎসর্গ করলেন অভিনেত্রী দীপ্তি ধিয়ানী

Eidin by Eidin
May 31, 2022
in বিনোদন
স্বামীর সুস্থতার জন্য তিরুপতি বালাজির কাছে মানত করেছিলেন, সুস্থ হতেই মন্দিরে নিজের চুল উৎসর্গ করলেন অভিনেত্রী দীপ্তি ধিয়ানী
অভিনেত্রী দীপ্তি ধিয়ানি । স্বামীর সঙ্গে অভিনেত্রী ।
6
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,৩১ মে : স্বামীর সুস্থতার জন্য তিরুপতি বালাজির কাছে মানত করেছিলেন অভিনেত্রী দীপ্তি ধিয়ানী । এদিকে তাঁর স্বামী টিভি অভিনেতা সুরজ থাপারও সুস্থ হয়ে উঠেছেন । তাই মানত অনুযায়ী তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে নিজের চুল উৎসর্গ করলেন দীপ্তি । অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের নিউ লুকের ছবি পোস্ট করে লিখেছেন ‘তেরে নাম সুরজ থাপার ।’ সুরজ থাপারও দীপ্তি ধ্যানীর রূপান্তর শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘একে বলে প্রেম, পৃথিবীতে কেউ কারো জন্য এত কিছু করে না।’
সুরজ থাপার গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন । তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল । অবস্থা এতটাই অবনতি হয়ে গিয়েছিল যে তাঁকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা করতে হয়েছিল । সেই পরিস্থিতিতে দীপ্তি ধিয়ানী স্বামীর সুস্থতা কামনায় তিরুপতি বালাজিকে নিজের চুল দান করার মানত করেছিলেন ।
এখন সুরজ থাপার পুরোপুরি সুস্থ। তাই সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে নিজের চুল দান করেন দীপ্তি । সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । যা বর্তমানে ভাইরাল হয়ে গেছে । এদিকে স্ত্রী কর্মজীবন নিয়ে চিন্তিত স্বামী সুরজ ।
সুরাজ জানান,তাঁর স্ত্রী অভিনয়ের সঙ্গে যুক্ত তাই তার জন্য সুন্দর দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এদিকে শীঘ্রই তিনি টিভিতেও প্রত্যাবর্তন করতে চলেছেন, তাই তিনি এনিয়ে চিন্তায় রয়েছেন ৷ তিনি আরও জানান, কিভাবে তাঁর স্ত্রী মন্দিরে বসে ভগবানের নাম জপ করছেন । তাঁর স্ত্রী যে এটা করতে পারে তা তিনি কল্পনাও করেননি । সুরজ জানান,তিনি নিশ্চিত যে প্রযোজকরা এই নতুন লুক অনুযায়ী ভূমিকা খুঁজে পাবেন এবং দীপ্তি কাজ পাবেন । তিনি আরও জানান,দীপ্তি ধিয়ানি স্কার্ফ পরতে অস্বীকার করছেন এব তাকে আগের চেয়ে আরও সুন্দর দেখাচ্ছে বলে তিনি মনে করছেন । দীপ্তি জানিয়েছেন, চুলের চেয়ে তাঁর স্বামীর জীবন বেশি গুরুত্বপূর্ণ ।।

Previous Post

“রাজ্য মন্ত্রীসভা যাই সিদ্ধান্ত নিক রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর হিম্মত তৃণমূলের নেই”- দাবী রাহুল সিনহার

Next Post

দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার খতম দুই জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী

Next Post
দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার খতম দুই জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী

দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরার খতম দুই জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী

No Result
View All Result

Recent Posts

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: দুটি সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে  আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়  
  • ‘এটা দুর্ভাগা দেশে লোকসভায় বিরোধীদলীয় নেতার পদ পূরণের জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি নেই’ : “পাপ্পু” রাহুল গান্ধীকে ঠুঁকলেন কিরন রিজিজু 
  • বলিউড গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণা করে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা 
  • “ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 
  • টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের “প্রেমালাপের ভুয়ো চ্যাট” শেয়ার করার অভিযোগ ; অমিত মালব্য বললেন : “সাংসদ ও প্রেমিকের মধ্যে চ্যাট ভুয়া না আসল তা কে নির্ধারণ করবে ? অবশ্যই কৃষ্ণনগর পুলিশ নয়” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.