• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কন্নড় ছবি ‘পেদ্দি’র উত্তেজক দৃশ্যের জন্য সমালোচনার মুখে পড়া অভিনেত্রী জাহ্নবী কাপুরের  পাশে দাঁড়ালেন প্রবীণ অভিনেতা জগপতি বাবু 

Eidin by Eidin
June 9, 2026
in বিনোদন
কন্নড় ছবি ‘পেদ্দি’র উত্তেজক দৃশ্যের জন্য সমালোচনার মুখে পড়া অভিনেত্রী জাহ্নবী কাপুরের  পাশে দাঁড়ালেন প্রবীণ অভিনেতা জগপতি বাবু 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৯ জুন : কন্নড়পরিচালক বুচি বাবুর স্পোর্টস অ্যাকশন ড্রামা ‘পেদ্দি’-তে জাহ্নবী কাপুরের পোশাক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অভিনেত্রীকে ছবিতে প্রায়শই উত্তেজক দৃশ্যে দেখা যাচ্ছে । অভিনেত্রীর শরীরের ওপর, বিশেষ করে স্তন যুগলের উপর অতিরিক্ত জুম করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জাহ্নবী কাপুরের চরিত্র চিত্রণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে । এই সমালোচনার মাঝে প্রবীণ অভিনেতা জগপতি বাবু অভিনেত্রীর সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি মত দিয়েছেন যে পরিচালকের সৃজনশীল সিদ্ধান্তের জন্য অভিনেত্রীকে দায়ী করা উচিত নয়। 

অভিযোগ উঠেছে যে ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কাপুরের ‘আচিয়ম্মা’ চরিত্রটিকে অতিরিক্ত গ্ল্যামারাসভাবে চিত্রিত করা হয়েছে। ছবিটির কিছু দৃশ্য ও গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয় এবং অনেকেই অভিনেত্রীর সমালোচনা করেন। 

এই বিতর্কের প্রতিক্রিয়ায় জগপতি বাবু বলেন, “দয়া করে অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে নিশানা করবেন না। ওই মেয়েটিকে অভিযুক্ত করা ঠিক নয়। তার ব্যক্তিগত মতামত কী ছিল বা সিনেমার প্রতিটি সৃজনশীল সিদ্ধান্তের সঙ্গে সে একমত ছিল কি না, তা আমরা জানি না।” তিনি বিষয়টি স্পষ্ট করেন, “অভিনেতারা পরিচালকের দৃষ্টিভঙ্গির ওপর আস্থা রেখেই কাজ করেন । তিনি নিজে ওই ধরনের চরিত্রায়নের জন্য জেদ করেননি। পরিচালক তাকে যা বলেছেন, তিনি তাই করেছেন। একজন অভিনেতা বা অভিনেত্রী কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পরিচালকের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন। পরিচালক যেভাবে বলেন, আমরা সেভাবেই কাজ করি। কখনও কখনও তা কাজে দেয়, কখনও দেয় না। এই ব্যাপারে আমি জাহ্নবীকে সমর্থন করব ।” তিনি বলেছেন যে, কোনো সিনেমা ভালো লাগুক বা না লাগুক, সে বিষয়ে নিজের মতামত প্রকাশ করুন, কিন্তু কোনো শিল্পীকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে ট্রোল করা বা মানসিক চাপের মধ্যে ফেলা ঠিক নয়।

এর আগে, ছবিটির পরিচালক বুচি বাবু সানাও এই বিতর্কের বিষয়ে মুখ খুলেছিলেন এবং যে দৃশ্যগুলো কিছু মানুষকে ক্ষুব্ধ করেছিল, সেগুলোর জন্য ক্ষমা চেয়েছিলেন। তিনি প্রেক্ষাগৃহে প্রদর্শিত সংস্করণটিতে কিছু পরিবর্তন আনার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে, শোনা যাচ্ছে যে সমালোচিত হওয়া কিছু দৃশ্য এখনও ছবিটিতে রয়েছে। তবে এর আগে জাহ্নবী কাপুরের সমর্থনে এগিয়ে আসেন কন্নড়, তেলুগু এবং তামিল ছবিতে অভিনয় করা অভিনেত্রী আশিকা রঙ্গনাথ । 

আশিকা তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি পোস্ট শেয়ার করে বলেছেন যে, বাণিজ্যিক চলচ্চিত্রে নায়িকাকে প্রায়শই গ্ল্যামারাস হিসেবে দেখানো হয়। পুরোটাই নির্ভর করে নায়িকা কীভাবে নায়ককে আকর্ষণ করছে তার ওপর। এর জন্য অভিনেত্রীকে দোষ দেবেন না। দোষ দিন সিস্টেম এবং প্রযোজকদের, যারা উত্তেজক দৃশ্যযুক্ত চলচ্চিত্র নির্মাণ করেন। অভিনেতারা বড় চলচ্চিত্রের অংশ হন। তারা বিশাল দর্শকের কাছে পৌঁছানোর আশায় কাজ করেন। যদি নারী চরিত্রগুলোকে ভালোভাবে দেখানো না হয়, তবে তার দায় চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্তের ওপর বর্তায় । 

তবে বিতর্ক সত্ত্বেও ‘পেদ্দি’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। ৪ জুন মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ২৪৮ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে বলে জানা গেছে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জাহ্নবী কাপুর এবং গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে রয়েছেন শিব রাজকুমার, জগপতি বাবু, দিব্যা ও বোমান ইরানি।।

Tags: Entertainment News
Previous Post

জিহাদিদের উসকে দিয়ে হিন্দু প্রধান শিক্ষককে খুনের চেষ্টা করল  শরীয়তপুরের স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন 

Next Post

বেলফাস্টের রাস্তায় আইরিশ যুবকের শিরোচ্ছেদ করার চেষ্টা করল আফ্রিকান মুসলিম অভিবাসী

Next Post
বেলফাস্টের রাস্তায় আইরিশ যুবকের শিরোচ্ছেদ করার চেষ্টা করল আফ্রিকান মুসলিম অভিবাসী

বেলফাস্টের রাস্তায় আইরিশ যুবকের শিরোচ্ছেদ করার চেষ্টা করল আফ্রিকান মুসলিম অভিবাসী

No Result
View All Result

Recent Posts

  • বাড়িতে ঢুকে ১৮ বছরের এক প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের চেষ্টার   অভিযোগে সেখ ফিরোজ নামে এক প্রতিবেশী প্রৌঢ়কে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ 
  • ৩০টি দেশে ১২০টি গোপন জৈব গবেষণাগারে মার্কিন অর্থায়ন: ক্ষমতা ছাড়ার আগে মার্কিন গোপন ষড়যন্ত্র ফাঁস করলেন  তুলসী গ্যাবার্ড
  • পুর নিয়োগ দুর্নীতি মামলায় মামলায় মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডির অভিযান, উদ্ধার নথি-টাকা, মিলল একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ
  • মালদায় সাহাপুরে বাড়ির অদূরে আমবাগানে এক ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ; পরিবারের সন্দেহ খুন ! 
  • কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশের হানা, আপ্তসহায়কের খোঁজে তল্লাশি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.