• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতের এনএসএ অজিত দোভালকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসাবে বর্ণনা করেছেন মার্কিন রাষ্ট্রদূত

Eidin by Eidin
June 14, 2023
in দেশ
ভারতের এনএসএ অজিত দোভালকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসাবে বর্ণনা করেছেন মার্কিন রাষ্ট্রদূত
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ জুন : ভারতের ‘জেমস বন্ড’ নামে পরিচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসাবে বর্ণনা করেছেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি । মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস (আইসিইটি) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারতের উদ্যোগের বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন মার্কিন রাষ্ট্রদূত । তিনি বলেন,’অজিত ডোভাল, যিনি উত্তরাখণ্ডের একটি ছোট গ্রামের ছেলে হিসাবে বেড়ে উঠেছেন, তিনি আজ তার অতুলনীয় সাহসিকতা এবং কাজের কারণে বৈশ্বিক সম্পদ । তিনি শুধু ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নন.. আজ তিনি আন্তর্জাতিক সম্পদ হিসেবে সমাদৃত ।’
আমেরিকা এবং ভারতের মধ্যে শক্তিশালী ভিত্তির প্রশংসা করে গারসেটি বলেছেন,’আমি যখন আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্কের ভিত্তি দেখি, এটি খুব শক্তিশালী, ভারতীয়রা আমেরিকানদের ভালবাসে এবং আমেরিকানরা ভারতীয়দের ভালবাসে ।’
ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক প্রযুক্তিতে ভারতের অগ্রগতির প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছে । এমনকি গ্রামের চাওয়ালারাও আজ ডিজিটাল হয়ে গেছে । এখন এখানে আমরা ৪ জি,৫ জি এবং ৬ জি নিয়ে কথা শুনছি । ভারতে আমাদের এর চেয়েও শক্তিশালী প্রযুক্তি ব্যবস্থা রয়েছে ।’
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও ভারতে দুই দিনের সফরে রয়েছেন । মঙ্গলবার তিনি তার ভারতীয় প্রতিপক্ষ অজিত ডোভালের সাথে পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন । সুলিভানের সফরে মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন মার্কিন সফরের আগে তিনি নয়াদিল্লি পরিদর্শন করেছেন ।।

Previous Post

বিদেশের পাঠানো মানবিক সাহায্য নিজেদের মধ্যেই ভাগ করে নিচ্ছে তালিবান : অভিযোগ

Next Post

রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ বিজেপির,’নো ভোট টু মমতা’র ডাক দিলেন শুভেন্দু

Next Post
রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ বিজেপির,’নো ভোট টু মমতা’র ডাক দিলেন শুভেন্দু

রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ বিজেপির,'নো ভোট টু মমতা'র ডাক দিলেন শুভেন্দু

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.