• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বেআইনি মসজিদ ভাঙায় উসকানিমূলক মন্তব্য !  বিবিসি-র প্রাক্তন সাংবাদিক এবং আম আদমি পার্টির প্রাক্তন মুখপাত্র হুদা জারিওয়ালাকে গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ 

Eidin by Eidin
September 9, 2026
in দেশ
বেআইনি মসজিদ ভাঙায় উসকানিমূলক মন্তব্য !  বিবিসি-র প্রাক্তন সাংবাদিক এবং আম আদমি পার্টির প্রাক্তন মুখপাত্র হুদা জারিওয়ালাকে গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর প্রদেশ,০৯ সেপ্টেম্বর : বেআইনি মসজিদ ভাঙায় উসকানিমূলক মন্তব্যের অভিযোগে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক এবং আম আদমি পার্টির (আপ) প্রাক্তন মুখপাত্র হুদা জারিওয়ালাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সাহারানপুর পুলিশ । মামলাটি ছিল কালেক্টরেট অফিসের চত্বরে নির্মিত একটি অবৈধ মসজিদ ভাঙা সংক্রান্ত, যেখানে মুসলিম পক্ষ জাল বিদ্যুৎ বিল দেখিয়েছিল এবং আদালত তা সঙ্গে সঙ্গে নাকচ করে দেয়। আদালতের নির্দেশে পাওয়ার পর সাহারানপুর জেলা প্রশাসন মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেয়৷ আর সেই ক্ষোভে মিডিয়ার ক্যামেরার সামনে হুদা জারিওয়ালা মন্তব্য করেন,”আদিত্যনাথ ও সাহারানপুর জেলা ম্যাজিস্ট্রেট একজন অপরাধী, যারা মুসলমানদের মসজিদকে শহীদ করেছেন”। 

অ্যাডভোকেট দুষ্যন্ত সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সাহারানপুর সদর বাজার পুলিশ মামলাটি নথিভুক্ত করে এবং পরবর্তীতে শান্তিভঙ্গের জন্য প্রতিরোধমূলক বিধানে জারিওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই কথিত মন্তব্যগুলো শোনা গিয়েছিল।

পুলিশ ও স্থানীয় প্রতিবেদন অনুসারে, জারিওয়ালা সোমবার সাহারানপুর সার্কিট হাউসে পৌঁছেছিলেন এবং সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দলের সঙ্গে যাওয়া নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।জানা গেছে, মহিলা পুলিশ কর্মকর্তারা তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় জারিওয়ালার একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে কালেক্টরেট মসজিদ ভাঙার বিষয়ে কথা বলার সময় তিনি যোগী আদিত্যনাথ এবং জেলা ম্যাজিস্ট্রেটকে  “ক্রিমিনাল” বলে মন্তব্য করেন ।পরে আইনজীবী দুষ্যন্ত সিং একটি অভিযোগ দায়ের করে জানান যে, তার মন্তব্য জনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

জারিওয়ালা এর আগে বিবিসির একজন সাংবাদিক ছিলেন। বর্তমানে তিনি একজন কথিত সমাজকর্মী, ইউটিউবার এবং আম আদমি পার্টির (AAP) কথিত মুখপাত্র ।।

Tags: CM AdityanathHuda Jariwala ArrestedSaharanpur PoliceUttarpradesh News
Previous Post

বোন-ভাগ্নেকে নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকতে গিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী

Next Post

ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা করেছে ইসরায়েল, হামাসপন্থী ব্রিটিশদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ 

Next Post
ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা করেছে ইসরায়েল, হামাসপন্থী ব্রিটিশদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ 

ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা করেছে ইসরায়েল, হামাসপন্থী ব্রিটিশদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা করেছে ইসরায়েল, হামাসপন্থী ব্রিটিশদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ 
  • বেআইনি মসজিদ ভাঙায় উসকানিমূলক মন্তব্য !  বিবিসি-র প্রাক্তন সাংবাদিক এবং আম আদমি পার্টির প্রাক্তন মুখপাত্র হুদা জারিওয়ালাকে গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ 
  • বোন-ভাগ্নেকে নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকতে গিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী
  • প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় বড়সড় গাফেলতি,মুম্বাইয়ে সভার আগেই ভুয়া পিএমও আইডি ও বন্দুকসহ গ্রেপ্তার যুবক 
  • নিজের দলেরই বুথ সভাপতির ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল মঙ্গলকোটের এক বিজেপি নেতার বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.