• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর 

Eidin by Eidin
May 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২১ মে : দুপুরে দুই কিশোর মহানন্দা নদীর ঘাটে স্নান করতে গিয়েছিল । সেই সময় এক কিশোর তলিয়ে গেলে দ্বিতীয় জন তাকে বাঁচাতে আসে । কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দু’জনেই নদীর স্রোতের টানে তলিয়ে যায় । আজ বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁসহাট এলাকার । নিখোঁজ কিশোররা হল অর্পণ সরকার (১০) ও দেব হালদার (৮)। 

জানা গেছে,অর্পণের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়৷ সম্প্রতি সে মামার বাড়ি এসেছিল । আজ দুপুরে কয়েকজনের সাথে নদীতে স্নান করতে যায় দেব ও অর্পণ । স্নান করার সময় আচমকাই নদীর গভীর জলে তলিয়ে যায় দেব । তাকে বাঁচানোর চেষ্টা করে অর্পণ । কিন্তু দু’জনেই তলিয়ে যায় । সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে নামেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও এসে তল্লাশি অভিযান শুরু করে। যদিও বিকেল পর্যন্ত দুই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি । বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে নদীতে তল্লাশি চালাচ্ছেন।

ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এলাকার কাউন্সিলর বাসন্তী রায়। তিনি অভিযোগ করেন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা দেরি করেছে। তাঁর দাবি, স্থানীয় এলাকাতেই বিপর্যয় মোকাবিলা দলের অফিসের ব্যবস্থা করা হোক, যাতে স্থানীয় বাসিন্দারা  আপৎকালে দ্রুত সহায়তা পেতে পারেন । এদিকে এই ঘটনায় শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দুই কিশোরের পরিবার । গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।। 

Tags: District NewsMaldaTwo teenagers drowned into Mahananda RiverWestbengal
Previous Post

মাদ্রাসাতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার 

Next Post

পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা তাবারক আলির হাড়হিম করা সন্ত্রাস আর লুটপাটের কাহিনী সন্দেশখালির শেখ শাহাজাহানকেও টেক্কা দিয়েছে 

Next Post
পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা তাবারক আলির হাড়হিম করা সন্ত্রাস আর লুটপাটের কাহিনী সন্দেশখালির শেখ শাহাজাহানকেও টেক্কা দিয়েছে 

পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা তাবারক আলির হাড়হিম করা সন্ত্রাস আর লুটপাটের কাহিনী সন্দেশখালির শেখ শাহাজাহানকেও টেক্কা দিয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • শুধু রাজপাল যাদবই নন, এই ৯ বলিউড তারকাও অর্থ বিবাদে জড়িয়ে পড়েছেন 
  • বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের গতিপথ বদলে দিলেন মিকেল মেরিনো
  • ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে  যুগান্তকারী চুক্তি, আগামী ৫ বছরে পণ্য ও পরিসেবা খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার সিদ্ধান্ত
  • রানি ভিক্টোরিয়া ও ভারতীয় পরিচারক আব্দুল করিমের পরকীয়া সম্পর্কের মধ্য দিয়ে শুরু হয় ব্রিটিশ রাজপরিবারের ইসলামিকরণ  
  • নির্গুণ মানস পূজা : কামনা-বাসনা, অহংকার ও ভেদবুদ্ধি বিসর্জন দিয়ে নির্গুণ ব্রহ্মে নিজের মনকে বিলীন করে দেওয়ার জন্য আদি শঙ্করাচার্যের বাণী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.