• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার দুই মাদক পাচারকারী

Eidin by Eidin
December 27, 2021
in রাজ্যের খবর
কাটোয়ায় নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার দুই মাদক পাচারকারী
33
SHARES
477
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : নিষিদ্ধ কোডাইন সিরাপসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ ৷ পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম সুকান্ত মণ্ডল(২৭) ও সুকুমার লামা(৩২) ওরফে নেপালী । ধৃতদের মধ্যে প্রথমজন মেমারি থানার ছোটকাঁদা এলাকার বাসিন্দা । নেপালীর বাড়ি শক্তিগড় থানার উত্তর বাজারে । গোপন সুত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে কাটোয়া-মালডাঙ্গা রোডে সিঙ্গি মোড় থেকে বমাল ধরে ফেলে পুলিশ । উদ্ধার হয় প্রায় ২ কেজি কোডাইন সিরাপ । ধৃতদের মধ্যে নেপালী একজন দাগি দুষ্কৃতি বলে পুলিশের খাতায় চিহ্নিত ৷ চুরি, ছিনতাই, মাদকপাচারসহ ২৭ টি গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে । এছাড়া গভীর রাতে জাতীয় সড়কে মহিলা সেজে দাঁড়িয়ে থেকে সাহায্যের নামে চালকদের বোকা বানিয়ে গাড়ি হাইজ্যাক করে পালানোরও অভিযোগ রয়েছে সুকুমার লামা ওরফে নেপালীর বিরুদ্ধে ।
পুলিশ সুত্রে খবর,রবিবার গভীর রাতে একটি বোতল ভর্তি কোডাইন সিরাপ নিয়ে পাচারের উদ্দেশ্যে একটি বাইকে চড়ে দু’জন দাঁইহাটের দিকে যাচ্ছিল । পুলিশ আগাম খবর পেয়ে যাওয়ায় সেখানে হানা দেয় । দুই দুষ্কৃতি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে,সুকান্ত মণ্ডল অনেক আগে থেকেই মাদকপাচারে যুক্ত ছিল । সম্প্রতি সে সুকুমার লামার সঙ্গে যৌথভাবে মাদক পাচারের ব্যাবসা শুরু করেছিল । তার ছাড়া আর কেউ এই চক্রে যুক্ত কিনা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।

Previous Post

মন্দির দর্শনে এসে পানা পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু শিশুপুত্রের

Next Post

রোগীদের চিকিৎসা করছেন বিডিও, ডাক্তার বিডিওকে নিয়ে গর্বের অন্ত নেই পূর্ব বর্ধমানের ভাতারবাসীর

Next Post
রোগীদের চিকিৎসা করছেন বিডিও, ডাক্তার বিডিওকে নিয়ে গর্বের অন্ত নেই পূর্ব বর্ধমানের ভাতারবাসীর

রোগীদের চিকিৎসা করছেন বিডিও, ডাক্তার বিডিওকে নিয়ে গর্বের অন্ত নেই পূর্ব বর্ধমানের ভাতারবাসীর

No Result
View All Result

Recent Posts

  • “অত্যাচারিনী মমতার আক্রমণ ভুলিনি, সব আইনি পথে হবে, আপনারা আইন নিজের হাতে নেবেন না” : শুভেন্দু অধিকারী 
  • নন্দীগ্রাম ছাড়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী 
  • ১২ বছর বয়সী এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দেওয়া মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার পুলিশ 
  • সন্দেশখালির শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনীর গুলিতে আহত ন্যাজাট থানার ওসিসহ ৩ পুলিশ কর্মী ও ২ সিআরপিএফ জওয়ান ; উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি ও তাজা বোমা  
  • আসাম ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রেখেছে  মুসলিমরা : আসামে জয়ী ১৯ জন বিধায়কের মধ্যে মাত্র একজন হিন্দু, আর বাংলায় জেতা দুজনই মুসলিম 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.