• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুর

Eidin by Eidin
May 24, 2022
in রাজ্যের খবর
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই শিশুর
প্রতীকী ছবি ।
9
SHARES
126
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,কালনা,২৪ মে : স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু দুই শিশুর । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার বাগান পাড়া গ্রামে । নিহত দুই শিশুর নাম দেবিকা টুডু (৫) এবং দ্বীপ টুডু (৩) । তারা সহদর ভাইবোন । মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা নাগাদ বাড়ির পাশে একটি পুকুরে তাদের মৃতদেহ ভাসতে দেখা যায় । খবর পেয়ে পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় ।
জানা গেছে,নান্দাই গ্রাম পঞ্চায়েতের বাগান পাড়ার বাসিন্দা জেনা টুডু ও মিনতি টুডুর তিন সন্তানের মধ্যে মেজো দেবিকা ও ছোট দ্বীপ । জেনা পেশায় কলমিস্ত্রি । মিনতি টুডুসহ পরিবারের বাকি সদস্যরা জনমজুরির কাজ করেন । ওই দম্পতি তাঁদের বড় মেয়ে মনীষার(৭) ভরসায় দেবিকা ও দ্বীপকে বাড়িতে রেখে রোজ সকালে তাঁরা কাজে বেড়িয়ে যেতেন । এদিনও যথারীতি তাঁরা কাজে চলে যান ।
মনীষা জানিয়েছে,এদিন সকালে সে বাড়ির গৃহস্থালির কাজকর্ম করছিল । তারই মধ্যে তার ভাইবোন কখন বাড়ি থেকে বেড়িয়ে গেছে সে বুঝতে । বেশ কিছুক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে বড়ির পাশে পুকুরের জলে ভাসতে দেখে । এরপর সে পাড়ার লোকজনদের ডেকে আনে ।
জানা গেছে,স্থানীয় লোকজন এসে দুই শিশুকে পুকুরের জল থেকে তোলে । ইতিমধ্যে তাদের বাবা মা বাড়ি ফিরে আসে । দুই শিশুকে তড়িঘড়ি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে ।
এদিকে পুকুরের ঘাটে রাখা ছিল গায়ে মাখার সাবান । স্থানীয়দের অনুমান পুকুরে স্নান করতে গিয়েই তলিয়ে গিয়েছে দুই । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায় ।।

Previous Post

ভাতারে প্রস্তাবিত অনাথ আশ্রমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Next Post

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে গ্রেফতার তৃণমূল নেতা

Next Post
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে গ্রেফতার তৃণমূল নেতা

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে গ্রেফতার তৃণমূল নেতা

No Result
View All Result

Recent Posts

  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : ইংল্যান্ডকে ৩০ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ
  • থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর গুলিতে ২২ শিশুসহ কমপক্ষে ৩৪ জন নিহত, পুলিশ হেফাজতে হামলাকারী 
  • ত্রিকোণ প্রেমের জেরে দশম শ্রেণির ছাত্রকে খুনের ঘটনায় গ্রেপ্তার ঘাতক, আদালতে তোলার সময় ক্ষিপ্ত জনতার হামলা  
  • বেলডাঙায় মসজিদ নির্মানের কাজের সূচনা করেই তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন হুমায়ুন কবির 
  • তান্ত্রিক সেজে মন্দিরের প্রসাদের নাম করে মারাত্মক বিষ মেশানো লাড্ডু খাইয়ে স্বামী-স্ত্রী- ছেলেকে খুন করেছিল কামরুদ্দিন ; অবশেষে গ্রেপ্তার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.